মাহমুদুল হক আনসারী
দেখতে দেখতে ২০২৪ সাল বিদায় নিলো। গেলো বছরে অসংখ্য ঘটনা আর পট পরিবর্তনের ইতিহাস সৃষ্টি হয়েছে। বিশ্বের গনমানুষের সুখ দুঃখ ব্যাথা বেদনার ঐতিহাসিক বহু ইতিহাস প্রতিবেদন রচিত হয়েছে। ফিলিস্তিন, গাজায় নিরীহ জীবন ও সম্পদের ধ্বংস এখনো হচ্ছে। শান্তি প্রিয় মাতৃভূমির অধিকার আদায়ের যুদ্ধ মোকাবিলা করছে সেই দেশের নিরস্ত্র মানুষগুলো। ফিলিস্তিন গাজাকে নিরাপদ মাতৃভূমি হিসেবে পেতে প্রতিদিন জীবন দিতে হচ্ছে সেই অঞ্চলের নির্যাতিত মজলুম জনগনকে। এখনো প্রতি মুহুর্তে আধিপত্যবাদি সন্ত্রাসী গোষ্টির ভারি সশস্ত্র সন্ত্রাসী অস্ত্রবাজের শিকার হচ্ছে নারী ও শিশু। গাজার হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, বস্তুভিটা নিরাপদ হিসেবে আশা করতে পারছে না। নিপীড়িত নির্যাতিত ফিলিস্তিন জনগন। ৫০ হাজারের অধিক শিশু নারী এই যাবত ইসরাইলি সন্ত্রাসী বাহিনির হাতে নির্মম ভাবে জীবন বিসর্জন দিয়েছে। প্রতিনিয়ত সেই উপত্যকায় নিরীহ নিরস্ত্র মানুষের উপর গুলি বর্ষন চলছে। নিরাপদ আশ্রয়, খাদ্য, চিকিৎসা, শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। তাদের অধিকার প্রাপ্তির জন্য কান্না আহাজারিতে আকাশ বাতাস ভারি হচ্ছে। নির্বাক পৃথিবী, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন, জাতিসংঘ, আরবলীগ, ওআইসি, বিশ্বের শক্তিশালী পক্ষগুলো মজলুম নির্যাতিত নারী শিশুর পাশে দাঁড়াচ্ছে না। গাজাকে কেন্দ্র করে মধ্যেপ্রাচ্যে নতুন নতুন ষড়যন্ত্র আর সংঘাতের ক্ষেত্র বাড়ছে। মধ্যপ্রাচ্যের সংঘাতের স্পট ফিলিস্তিন ইসরাইল শান্তি প্রতিষ্ঠার আশা ক্রমেই সংঘাতের দিকে এগোচ্ছে। মধ্যেপ্রাচ্যের স্থায়ী সংঘাত শান্তি নিরসনে জাতিসংঘ স্থায়ী সমাধান দিতে পারছেনা। পরাশক্তির চাপে মানবতাবাদি সংঘটন গুলোর ভূমিকায় বিশ্বের শান্তিকামী মানুষ হতাশ।
একই ভাবে পৃথিবীর বিভিন্ন দেশে নির্যাতিত নিষ্পেষিত মজলুম মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ মায়ানমারে জাতিগত দাঙ্গা চলছে। সন্ত্রাসী ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সেই দেশে প্রতিদিন প্রতি মুহূর্তে শাসক গোষ্টির বিরুদ্ধে দল উপদল তৈরি হচ্ছে। মায়ানমার দেশের সংঘাত আশপাশের প্রতিবেশি দেশগুলোকে চিন্তায় ফেলছে। রোহিঙ্গা অধিবাসি লাখ লাখ মুসলিম জনগন তাদের জীবন সম্পদ বাচাতে বাংলাদেশে ঢুকে পড়ছে। দুই হাজার সতেরো সাল থেকে আজ পর্যন্ত বাংলাদেশের কক্সবাজার টেকনাফে প্রায় ১৩ লাখের অধিক রোহিঙ্গা উদ্ভাস্ত আশ্রয় নিয়েছে। পার্শ্ববর্তী দেশ ভারত, চিন, থাইলেন্ডসহ আরো বিভিন্ন দেশে নিরস্ত্র নিরীহ মজলুম অত্যাচারিত মানুষগুলো জীবন বাচাতে আশ্রয় খুঁজছে। বাংলাদেশের বিগত সরকার মানবিক কারণে রোহিঙ্গা নির্যাতিত মানুষগুলোকে আশ্রয় দিয়েছে। আজকের দিনে সেই মানুষগুলোর সংখ্যা আরো বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিন রোহিঙ্গায় অত্যাচার নির্যাতন পাশবিক হত্যাযজ্ঞ চলছে। স্বৈরশাসক মায়ানমারের সেনা শাসকের অত্যাচারের বিরুদ্ধে বিশ্ব শান্তিকামী বিবেক প্রয়োজনীয় কোনো ব্যবস্থা গ্রহন দেখছে না। গোটা মায়ানমার দেশ জুড়েই জাতিগত দাঙ্গা চলছে। পালিয়ে আসছে বাংলাদেশের সীমানা দিয়ে মায়ানমারের নাগরিক। তাদের অনুপ্রবেশ ঠেকাতে বাংলাদেশের সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে প্রতিনিয়ত জোরদার পাহারা রাখতে হচ্ছে।
বাংলাদেশ এখন অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাচ্ছে। বিগত সরকারের অনিয়ম, দুর্নিতি, সৈরশাসন, ভোটাধিকার, বহুদলীয় গনতন্ত্রের পথ, বাকস্বাধিনতা হরনসহ নানা গনবিরোধি কর্মকান্ডের ফলে জনগনের গনঅভ্যূত্থ্যানে হাসিনা সরকারের পতন হয়েছে। তিনি এখন ভারতে অবস্থান করছেন। অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা গ্রহনের পর প্রতিবেশি দেশ ভারতের সাথে সম্পর্ক ভালো যাচ্ছে না। ৫৪ বছর যাবত বাংলাদেশের সাথে রাজনৈতিক অর্থনৈতিক দ্বি পাক্ষিক সম্পর্ক খুবই ভালো ছিল। যদিও বাংলাদেশের জনগনের সাথে ভারত সরকার সেই ভাবে সখ্যতা তৈরি করতে পারেনি। কিন্তু হাসিনা সরকারের সাথে ভারতের ভালো সম্পর্ক ছিল। বাংলাদেশের সাথে ভারতের বিভিন্ন মন্ত্রনালয়ের সাথে শত শত চুক্তি হয়েছিল। গভীর সম্পর্ক ছিল বাংলাদেশ ও ভারত সরকারের সাথে। আজ সেই সম্পর্কের চরম বিপর্যয় চলছে। বাংলাদেশের চারপাশেই ভারতের সিমানা। প্রতিবেশি এই দেশের সাথে সম্পর্কের বিরুপ পরিস্থিতিতে অস্থির সময় পার করছে ভারত বাংলাদেশ। বাংলাদেশ এই মুহুর্তে আন্তর্জাতিক ও দেশের সাথে সুসম্পর্ক তৈরি করার দৌড়ে এগিয়ে চলছে।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনুস নোবেল বিজয়ী। তিনি শান্তিতে, সদালাপে, যোগাযোগে, সম্পর্ক তৈরিতে যোগ্য একজন নির্লোভ মানুষ। তার বক্তব্য চিন্তা আবেদন বিশ্ব নেতৃবৃন্দকে আকৃষ্ট করেছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে তিনি যোগ্য হিসেবে এদেশের জনগন মনে করছে। তার নেতৃত্ব এবং তার উপদেষ্টাদের যোগ্য ভূমিকায় বাংলাদেশের জনগন আগামীতে আরো আশাবাদি।
এদেশের মানুষ স্বৈরশাসন, দুর্নীতি, স্বজনপ্রীতি, দলীয়করন, ক্ষমতার অপব্যবহার মোটেও সহ্য করে না। ফলে কোনো অত্যাচারি জালিম সরকার বেশিদিন বাংলাদেশের মসনদে দীর্ঘস্থায়ী হতে পারে না থাকতে পারে না। জুলাই আগস্ট ছাত্র গন বিপ্লব তারই ধারাবাহিকতা। এই দেশের জনগন তাদের সাংবিধানিক অধিকার, ভোটাধিকার, মানবাধিকার, স্বাস্থ্য শিক্ষাসহ মানবাধিকার গুলো সঠিক সময়ে পেলে সেই সরকারের উপর সন্তুষ্ট থাকে।
২০২৫ সাল বাংলাদেশের রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ একটি বছর। গনঅভ্যূত্থ্যানে পরাজিত স্বৈরশাসকের পতন করেছে জনগন। নাগরিক অধিকার, ভোটাধিকার, মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য। অতি দ্রুত সময়ে পরিচ্ছন্ন ভাবে রাষ্ট্রিয় সংস্কার সাধন করে পরিচ্ছন্ন ও গ্রহনযোগ্য নির্বাচন প্রত্যাশা জনগনের। নতুন বছরে রাজনৈতিক হিংসা প্রতিহিংসা যেনো বৃদ্ধি না পায়। শিক্ষা খাতে বিগত দিনের অব্যবস্থাপনা দূর করতে হবে। নৈতিক, মৌলিক, ধর্মীয় সিলেবাসের সমন্বয়ে আধুনিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করতে হবে। অপ্রয়োজনীয় অহেতুক গল্প নাটক সাজিয়ে শিক্ষা ব্যবস্থাকে কোনো ভাবেই ধ্বংস করা যাবে না। বিশে^র সাথে সমন্বয় রেখে আগামি প্রজন্মকে তথ্য প্রযুুক্তি, বিজ্ঞান, গণিত, ইতিহাস, ধর্মীয় মূল্যবোধের সংমিশ্রনে পাঠ্য সিলেবাস প্রনয়ন বাস্তবায়ন করতে হবে।
নতুন বছরে পরিকল্পনার মাধ্যমে জনগনের প্রয়োজনীয় নিত্য পন্য ভোগ্য পন্য, আবাসন প্রকল্প নিশ্চিত করা চাই। দেশের সব ধর্ম গোত্র মানুষের ধর্মীয় স্বাধিনতা বাক স্বাধীনতার নিরাপত্তা দিতে হবে। সাম্প্রদায়িক সম্পৃতির নজির অব্যাহত রাখতে হবে। বেকার শিক্ষিত যুবকদের কর্মসংস্থান মেধার ভিত্তিতে বাস্তবায়ন চাই। সমৃদ্ধি উন্নয়ন শান্তি প্রগতির বছর হউক ২০২৫ সাল।