নিজস্ব প্রতিনিধি
র্যাব-৭এর ধারাবাহিকতায় অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর আকবরশাহ থানাস্থ চরারপাড় শাপলা আবাসিক এলাকার জনৈক একেএম জসিম উদ্দিনের কলোনীতে অস্ত্রধারী সন্ত্রাসী অস্ত্র সস্ত্র সহ অবস্থান কালে র্যাবের লেঃ কমান্ডার আশেকুর রহমান একজন কে আটক করেন।
র্যাবের ঐ অভিযানে ২৮ এপ্রিল রাত্র ১০টায় বর্ণিত স্থানে অভিযান চালিয়ে ২টি ওয়ানশুটার গানসহ ধৃত মোঃ নুরুল আফসার নয়ন (৩৮), পিতা- মৃত মোয়াজ্জেম হোসেন, চট্টগ্রাম’কে হাতেনাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত অস্ত্র পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে আকবরশাহ থানায় হস্তান্তর করে বিজ্ঞ কোটে প্রেরণের প্রস্ততি চলছে বলে আকবরশাহ থানার সূত্রে জানা গেছে ।


