চট্টগ্রাম শহরাঞ্চলে বসবাসরত দোহাজারী পৌরবাসীদের নিয়ে গঠিত অরাজনৈতিক সংগঠন ”দোহাজারী ক্লাব”এর আয়োজনে ২৪ এপ্রিল, ২০১৭ সন্ধ্যায় চকবাজারস্থ জামান হোটেল হলরুমে এক মতবিনিময়সভা সম্পন্ন হয়। সভায় বক্তারা বলেন দোহাজারী ক্লাব হচ্ছে এমন একটি প্লাটফর্ম এখানে সকল দোহাজারীবাসী দলমত নির্বিশেষে নিজ নিজ অবস্থান থেকে দোহাজারীর কল্যাণে কাজ করা। এ যেন শহরের মধ্যে আরেকটি ছোট্ট দোহাজারী। দোহাজারী ক্লাবকে যাতে কেউ রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করে সে জন্য সকলকে অনুরোধ করা হয়। উক্ত সভায় সর্বসম্মতিক্রমে আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। ঘোষণা অনুসারে আহবায়ক- এস.এম নাহিদুর রহমান, প্রধান সমন্বয়ক-মোঃ সাইফুল ইসলাম (শিপু), সমন্বয়ক হিসেবে যারা রয়েছে তারা হলেন – আসাদুজ্জামান আসাদ, আবদুর রশিদ, ভাস্কর মজুমদার, মোঃ হাসান (সোহেল)। যুগ্ম আহবায়করা হলেন- কায়সার হামিদ, আসিফুল ইসলাম খান, মোহাম্মদ ইলিয়াছ, সাইফুল্লাহ্ রাহাত, আলমগীর আজাদ, আরিফুল ইসলাম সুমন, ছৈয়দ মোহাম্মদ তাইচির, এনাম হোসেন হিরু, ইরতিজা হোসেন হিমেল, খন্দকার এস. এ. মাহিন, আখতার হোসাইন ও সাইফুদ্দীন মানিক এবং যারা প্রথম এবং দ্বিতীয় মতবিনিময় সভায় উপস্থিত হয়ে দোহাজারী ক্লাবের সাথে একাত্মতা প্রকাশ করেছেন তাদের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়।
সর্বশেষ সংবাদ
- চাকরি পেতে নেতার ফোন কেন, প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর
- জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী
- ইলিশের চড়া দামে হতাশ ক্রেতারা, সাধ থাকলেও সাধ্য নেই
- পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি
- নির্মাণসামগ্রীর দাম চড়া, টানাপোড়েনে স্থবির দেশের মেগা উন্নয়ন কাজ
- পাঁচলাইশ আঞ্চলিক পাসপোর্ট অফিস ঘিরে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
- নির্মাণসামগ্রীর দাম চড়া: সরকারি দপ্তর ও আমদানিকারকদের টানাপোড়েনে স্থবির দেশজুড়ে উন্নয়নকাজ
- ইদ্রিস মিয়া চট্টগ্রাম ওয়াসার বোর্ড চেয়ারম্যান হলেন
- ঠান্ডা মিয়ার গরম কথা ( ৩৬৪ ) প্রধানমন্ত্রী তারেক রহমান সমীপে
- প্রচন্ড গরমে অতিষ্ঠ ঈদগাঁওর শ্রমজীবি মানুষ,কিশোরেরা সাঁতারে ব্যস্ত



