তাহিরপুর(সুনামগঞ্জ)প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ও উত্তর বড়দল ইউনিয়নে যুবলীগের উদ্যোগে বাদাঘাট বাজারে ঐতিহাসিক ৭মার্চ উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। এ উপলক্ষে বিকালে ৫টায় বাদাঘাট বাজারের দলীয় কার্য্যাল থেকে একটি র্যালী বের হয়। র্যালীটি বাদাঘাট বাজারের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্য্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়। এসময় বক্তব্য রাখেন,তাহিরপুর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক রায়হান উদ্দিন রিপন,বাদাঘাট ইউনিয়নের যুবলীগ সভাপতি সেলিম হায়দার,উত্তর বড়দল ইউনিযনের যুবলীগ আহবায়ক মাসুক মিয়া,সাধারন সম্পাদক মোতালিব মিয়া,ছাত্রলীগ নেতা জুমুর তালুকদার,রাহাদ হায়দার,সোহাগ মিয়া,আশরাফুর ইসলাম প্রমুখ। অন্যদিকে তাহিরপুরে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষ্যে উপজেলা যুবলীগের র্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। দুপুরে তাহিরপুর উপজেলা আওয়ামী যুবলীগের ব্যানারে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন শেষে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে সমবেত হয়ে এক আলোচনা সভায় মিলিত হয়। তাহিরপুর উপজেলা আওয়ামী যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিনের সভাপতিত্বে ৭ই মার্চের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা আওয়ামী যুবলীগ যুগ্ম আহবায়ক রায়হান উদ্দিন রিপন,সামায়ুন কবীর,দক্ষিন বড়দল ইউনিয়ন যুবলীগ সভাপতি হাজী সাইফুল ইসলাম,দক্ষিন শ্রীপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি ফজলুল হক,উত্তর বড়দল ইউনিয়ন যুবলীগ সভাপতি মাসুক মিয়া,বাদাঘাট ইউনিয়ন যুবলীগ সভাপতি সেলিম হায়দার প্রমূখ।
সর্বশেষ সংবাদ
- শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর ছিলেন দেশবরেণ্য আপোষহীন দেশপ্রেমিক রাজনীতিবিদ
- পিয়ারসন-ব্রিটিশ কাউন্সিলের আউটস্ট্যান্ডিং লার্নার অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেল ৭৯০ শিক্ষার্থী
- চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আলহাজ্ব কামাল উদ্দিনের নাম এখন মানুষের মুখে মুখে
- ভাষা আন্দোলনের নেতা অলি আহাদ ও প্রখ্যাত সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী দেশ ও জাতির কল্যাণে আজীবন ত্যাগ স্বীকার করে গেছেন
- পৌরসভার লাইসেন্স পরিদর্শক এক চেয়ারে ১৫ বছর
- সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলা নারী ও শিশু বলাৎকার সহ আটক ২২, ইয়াবা উদ্ধার
- ছয় পুলিশ কর্মকর্তা বদলি
- অশান্ত পাহাড়, পাহাড়ি – বাঙ্গালি সহাবস্থান কোন পথে?
- ওসি ইখতিয়ার উদ্দিনের নেতৃত্বে অভিযান, পাঁচলাইশ মমিনবাগ থেকে উদ্ধার মোটরসাইকেল, জব্দ প্রাইভেটকার ও গ্রেপ্তার ২
- গো আপ ফাউন্ডেশন ও ফুটস্টেপসের নেতৃত্বে বসিলা ৪০ ফিট খাল পুনরুদ্ধার; ১২ ঘণ্টার মধ্যে মেরামত হলো সড়কবাতি



