তাহিরপুর(সুনামগঞ্জ)প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে সকালে উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ,মুক্তিযোদ্ধা কমান্ড,পুলিশ প্রশাসনের সকল কর্মকর্তা, আ,লীগ,বিএনপি,ছাত্রলীগ,ছাত্রদলসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক,স্কুল-কলেজ শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা র্যালী শেষে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন করেন। পরে সকাল ৮টায় উপজেলা ষ্টেডিয়াম মাঠে প্রশাসনের উদ্যোগে আয়োজিত প্যারেড গ্রাউন্ডে বিজয় দিবসের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন,তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যাান (ভারপ্রাপ্ত) ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জি। সাথে ছিলেন,তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পূনেন্দ্র দেব,তাহিরপুর থানা নির্বাহী কর্মকর্তা নন্দন কান্তি ধর। এসময় উপস্থিত ছিলেন,উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ,পুলিশ প্রশাসনের সকল স্থরের কর্মকতা মুক্তিযোদ্ধা কর্মান্ড,মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড,বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক,স্কুল-কলেজ শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা এবং উপজেলা গন্যমার্ন ব্যক্তিগন। পরে স্কুল,মাদ্রাসা ও কলেজের ছাত্র-ছাত্রীদের কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রর্দশনের পর দৌড়,যেমন খুশি তেমন সাজঁ,মহিলাদের চেয়ার সিটিং খেলা শেষে পুরুষ্কার বিতরন করা হয়। বেলা ১২টায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্টিত হয়। বিকালে ফুটবল খেলা ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয়।
সর্বশেষ সংবাদ
- চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আলহাজ্ব কামাল উদ্দিনের নাম এখন মানুষের মুখে মুখে
- ভাষা আন্দোলনের নেতা অলি আহাদ ও প্রখ্যাত সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী দেশ ও জাতির কল্যাণে আজীবন ত্যাগ স্বীকার করে গেছেন
- পৌরসভার লাইসেন্স পরিদর্শক এক চেয়ারে ১৫ বছর
- সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলা নারী ও শিশু বলাৎকার সহ আটক ২২, ইয়াবা উদ্ধার
- ছয় পুলিশ কর্মকর্তা বদলি
- অশান্ত পাহাড়, পাহাড়ি – বাঙ্গালি সহাবস্থান কোন পথে?
- ওসি ইখতিয়ার উদ্দিনের নেতৃত্বে অভিযান, পাঁচলাইশ মমিনবাগ থেকে উদ্ধার মোটরসাইকেল, জব্দ প্রাইভেটকার ও গ্রেপ্তার ২
- গো আপ ফাউন্ডেশন ও ফুটস্টেপসের নেতৃত্বে বসিলা ৪০ ফিট খাল পুনরুদ্ধার; ১২ ঘণ্টার মধ্যে মেরামত হলো সড়কবাতি
- ঠাণ্ডা মিয়ার গরম কথা (৩৬৭) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সমীপে
- শিক্ষকরা সরকারের বেতনভুক্ত, তাই তাদের অন্য পেশা বা সাংবাদিকতা করার সুযোগ নেই-প্রেস কাউন্সিল চেয়ারম্যান



