চলতি আমন মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষে ঝালকাঠিতে সরকারি ভাবে কৃষকদের মাঝে উন্নত জাতের বীজ বিতরন করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ব্রিধান ৭৬ ও ৭৭ জাতের উফশী আমনে বীজ বিতরন করা হয়। উপজেলা পরিষদের নিজস্ব তহবিল হতে সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান আনুষ্ঠানিক ভাবে জনপ্রতি ১০ কেজি করে ২৫০ জন কৃষকের হাতে এ বীজ তুলে দেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ফেরদৌস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা খায়রুল ইসলাম মল্লিক, ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার, ইসরাত জাহান সোনালী প্রমুখ।



