আল-হেলাল,সুনামগঞ্জ : সুনামগঞ্জ পৌরসভায় দায়িত্ব গ্রহনের পরপরই বুধবার ১ম দিনের কার্যসুচিতে শহরের তেঘরিয়া-লম্বাহাটি-বড়পাড়া এলাকার জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ নিয়েছেন নবনির্বাচিত পৌর মেয়র নাদের বখত। গত ১লা মে মঙ্গলবার ও ২রা মে বুধবার তিনি লম্বাহাটি-বড়পাড়া এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনের প্রতিশ্রুতি দেন। এ দুদিন ঐ এলাকার স্থানে স্থানে লেগে থাকা জলাবদ্ধতার বাস্তব চিত্র সরজমিন পরিদর্শন করেন তিনি। বুধবার বিকেলে লম্বাহাটি গ্রামের হাসন নূর মিয়ার বাড়ীর সামনের রাস্তার জলাবদ্ধতা নিরসন করেন। পরে তিনি ঘুরে দেখেন বড়পাড়া আবাসিক এলাকা। এসময় সমস্যা কবলিত মানুষের সাথে কথা বলেন তিনি। পুরো এলাকার দীর্ঘদিনের সমস্যা জর্জড়িত ভুক্তভোগীদের ভোগান্তি পর্যায়ক্রমে নিরসনের প্রতিশ্রুতিও দেন তিনি। এসময় এলাকাবাসীর উদ্দেশ্যে তিনি বলেন,মানুষ ভোগান্তিতে থাকার জন্য আমাকে নির্বাচিত করেনি। আমি তাদের কাছে যে ওয়াদা করেছি সেগুলো রক্ষা করে শান্তিপ্রিয় মানুষের কাছে থাকতে চাই। আমার শহরে কেউ বঞ্চিত থাকতে পারেনা। প্রত্যেক নাগরিকের সেবা করা আমার দায়িত্ব। আজ বৃহস্পতিবার শহরের কাজিরপয়েন্ট এর সুরমা ১ থেকে ১০ নং আবাসিক এলাকার বাসভবনের সামনের জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ নেবেন বলেও তিনি প্রতিশ্রুতি দেন। উল্লেখ্য সুনামগঞ্জ পৌরসভার একাধিক সমস্যার মধ্যে বর্তমান সময়ের প্রধান সমস্যাটিই হচ্ছে জলাবদ্ধতা। বিশেষ করে বর্ষা মৌসুমে বৃষ্টিপাত হলেই জলাবদ্ধতা প্রকট আকার ধারন করে। শহরের পানি নদীতে নিস্কাশনের কোন উদ্যোগ অতীতে নেয়া হয়নি। মেয়র বলেন আমরা আর প্রকৃতির উপর ভরসা করবোনা। দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে নিজেও কাজ করবো। বৃষ্টির পানি যাতে সহজে নদীতে নামতে পারে সেই পথ উন্মুক্ত করে দেবো।
সর্বশেষ সংবাদ
- শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর ছিলেন দেশবরেণ্য আপোষহীন দেশপ্রেমিক রাজনীতিবিদ
- পিয়ারসন-ব্রিটিশ কাউন্সিলের আউটস্ট্যান্ডিং লার্নার অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেল ৭৯০ শিক্ষার্থী
- চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আলহাজ্ব কামাল উদ্দিনের নাম এখন মানুষের মুখে মুখে
- ভাষা আন্দোলনের নেতা অলি আহাদ ও প্রখ্যাত সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী দেশ ও জাতির কল্যাণে আজীবন ত্যাগ স্বীকার করে গেছেন
- পৌরসভার লাইসেন্স পরিদর্শক এক চেয়ারে ১৫ বছর
- সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলা নারী ও শিশু বলাৎকার সহ আটক ২২, ইয়াবা উদ্ধার
- ছয় পুলিশ কর্মকর্তা বদলি
- অশান্ত পাহাড়, পাহাড়ি – বাঙ্গালি সহাবস্থান কোন পথে?
- ওসি ইখতিয়ার উদ্দিনের নেতৃত্বে অভিযান, পাঁচলাইশ মমিনবাগ থেকে উদ্ধার মোটরসাইকেল, জব্দ প্রাইভেটকার ও গ্রেপ্তার ২
- গো আপ ফাউন্ডেশন ও ফুটস্টেপসের নেতৃত্বে বসিলা ৪০ ফিট খাল পুনরুদ্ধার; ১২ ঘণ্টার মধ্যে মেরামত হলো সড়কবাতি



