চান মিয়া, ছাতক (সুনামগঞ্জ)
ছাতকে হাওরের পানিতে ডুব দিয়ে খাদ্য খাওয়ায় ইউরেনিয়ামের বিষাক্ত গ্যাসে একই পরিবারের ৬টি মহিষ মারা গেছে। উপজেলার নোয়ারাই ইউনিয়নের বাতিরকান্দি গ্রামে এঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (২৪এপ্রিল) বাতিরকান্দি গ্রামের মৃত আবদুল কাহার (কালা মিয়ার) পুত্র লিলু মিয়ার ৩টি মহিষও এরআগের দু’দিনে আরো ৩টিসহ মোট ৬টি মহিষ মারা গেছে। শনিবার (২২এপ্রিল) থেকে মহিষগুলো চিরাচরিত নিয়মে গ্রামের পার্শ্ববর্তী নাইন্দার হাওরে পানিতে ডুব দিয়ে খাবার সংগ্রহ করতে গিয়ে অসুস্থ্য হয়ে মৃত্যুবরণ করতে থাকে। এভাবে ৩দিনে মারা গেছে প্রায় ৫লক্ষাধিক টাকা মূল্যের এসব মহিষ। যা- ছিল পরিবারের একমাত্র সম্বল। ঘটনার পর বাতিরকান্দি গ্রামসহ নোয়ারাই ইউপির অনেকেই পানিতে ইউরেনিয়ামের প্রভাবে এঘটনা ঘটেছে বলে দাবি করছেন। এভাবে ছাতক পৌরসভাসহ উপজেলার ১৩টি ইউনিয়নে মারা গেছে হাঁস, মাছ, মহিষ, জলচর ও উভয়চরসহ গৃহপালিত আরো অসংখ্য প্রাণী। এব্যাপারে লিলু মিয়ার চাচাতো ভাই গোলাম মোস্তফাও আলতাফ মিয়া তালুকদার জানান, ৭টি মহিষের মধ্যে ৬টিই মারা যাওয়ায় পরিবারের অপূরনীয় ক্ষতি সাধিত হয়েছে। হাওরের ঘাস খেতে গিয়ে এগুলো মারা যায়। মহিষের অভ্যাস ছিল দিন-রাত তারা হাওরের পানিতে উপজেলা প্রাণী সম্পদ বিভাগের ভেটেরিনারি সার্জন (ডেইরী এন্ড পোল্ট্রি বিশেষজ্ঞ) ডাক্তার আবদুস শহিদ হোসেন বলেন, দুষিত কোন পদার্থের জন্যেই এঘটনা ঘটতে পারে। তবে এব্যাপারে আরো উচ্চ পর্যায়ের পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন রয়েছে। প্রাণী সম্পদ অফিসার ডাক্তার ছাইফুল ইসলামের সাথে অধিকবার মোবাইলে যোগাযোগ করেও পাওয়া যায়নি।
সর্বশেষ সংবাদ
- চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আলহাজ্ব কামাল উদ্দিনের নাম এখন মানুষের মুখে মুখে
- ভাষা আন্দোলনের নেতা অলি আহাদ ও প্রখ্যাত সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী দেশ ও জাতির কল্যাণে আজীবন ত্যাগ স্বীকার করে গেছেন
- পৌরসভার লাইসেন্স পরিদর্শক এক চেয়ারে ১৫ বছর
- সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলা নারী ও শিশু বলাৎকার সহ আটক ২২, ইয়াবা উদ্ধার
- ছয় পুলিশ কর্মকর্তা বদলি
- অশান্ত পাহাড়, পাহাড়ি – বাঙ্গালি সহাবস্থান কোন পথে?
- ওসি ইখতিয়ার উদ্দিনের নেতৃত্বে অভিযান, পাঁচলাইশ মমিনবাগ থেকে উদ্ধার মোটরসাইকেল, জব্দ প্রাইভেটকার ও গ্রেপ্তার ২
- গো আপ ফাউন্ডেশন ও ফুটস্টেপসের নেতৃত্বে বসিলা ৪০ ফিট খাল পুনরুদ্ধার; ১২ ঘণ্টার মধ্যে মেরামত হলো সড়কবাতি
- ঠাণ্ডা মিয়ার গরম কথা (৩৬৭) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সমীপে
- শিক্ষকরা সরকারের বেতনভুক্ত, তাই তাদের অন্য পেশা বা সাংবাদিকতা করার সুযোগ নেই-প্রেস কাউন্সিল চেয়ারম্যান



