নিজস্ব প্রতিবেদক
নগরীর ষোলশহর ২নং গেইট সংলগ্ন ভূমি অফিসের সামনে রাস্তার উপর এড. মো. মাসুম বিল্লাহকে চাঁদার দাবীতে মারধর করে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
গত ১০ এপ্রিল বেলা সাড়ে ১১ টার সময় চট্টগ্রাম জজ আদালতের এড. মো. মাসুম বিল্লাহ ষোলশহরস্থ ভূমি অফিসে মামলার শুনানী শেষে বেরিয়ে আসার সময় ৮/১০ জনের একটি ছিনতাইকারী দল তার নিকট চাঁদা দাবী করে। সে চাঁদা দাবীতে অপারগতা প্রকাশ করলে তাকে মারধর করে গুরুতর আহত করে। এ ব্যাপারে আইনজীবী মাসুম বিল্লাহ বাদী হয়ে পাঁচলাইশ থানায় একই দিন রাত সাড়ে ১১ টায় ৪ জনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, তার নিকট আসামীগণ পূর্ব শত্রুতার জের ধরে চাঁদা দাবী করলে চাঁদা দিতে অস্বীকার করে আসামীগণ তাকে মারধর করে গুরুতর আহত করে। তার নিকট থাকা নগদ টাকা, স্বর্ণের চেইন, মোবাইল ছিনিয়ে নেয়। তাকে স্থানীয়রা মুমুর্ষ অবস্থায় চমেক হাসপাতালে ভর্তি করে। পরবর্তীতে তিনি রাতে বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ কোন আসামীকে গ্রেফতার করতে পারেন নি বলে জানা যায়।
সর্বশেষ সংবাদ
- চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আলহাজ্ব কামাল উদ্দিনের নাম এখন মানুষের মুখে মুখে
- ভাষা আন্দোলনের নেতা অলি আহাদ ও প্রখ্যাত সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী দেশ ও জাতির কল্যাণে আজীবন ত্যাগ স্বীকার করে গেছেন
- পৌরসভার লাইসেন্স পরিদর্শক এক চেয়ারে ১৫ বছর
- সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলা নারী ও শিশু বলাৎকার সহ আটক ২২, ইয়াবা উদ্ধার
- ছয় পুলিশ কর্মকর্তা বদলি
- অশান্ত পাহাড়, পাহাড়ি – বাঙ্গালি সহাবস্থান কোন পথে?
- ওসি ইখতিয়ার উদ্দিনের নেতৃত্বে অভিযান, পাঁচলাইশ মমিনবাগ থেকে উদ্ধার মোটরসাইকেল, জব্দ প্রাইভেটকার ও গ্রেপ্তার ২
- গো আপ ফাউন্ডেশন ও ফুটস্টেপসের নেতৃত্বে বসিলা ৪০ ফিট খাল পুনরুদ্ধার; ১২ ঘণ্টার মধ্যে মেরামত হলো সড়কবাতি
- ঠাণ্ডা মিয়ার গরম কথা (৩৬৭) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সমীপে
- শিক্ষকরা সরকারের বেতনভুক্ত, তাই তাদের অন্য পেশা বা সাংবাদিকতা করার সুযোগ নেই-প্রেস কাউন্সিল চেয়ারম্যান



