চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটির এক তলবী সভা ৮ নভেম্বর সন্ধ্যায় নগরীর চেরাগি পাহাড়স্থ লুসাই ভবন সিআরইউ কার্যালয়ে সংগঠনের সাবেক সহ-সভাপতি কামরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে দীর্ঘদিনের ঝুলে থাকা অনিয়মে জর্জরিত মেয়াদোর্তীর্ণ সিআরইউ’র অস্তিত্বকে টিকিয়ে রাখার নিমিত্তে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে পূর্ণাঙ্গ নতুন কমিটি গঠন ও ঘোষণা করা হয়। সিআরইউ’র সাবেক সহ-সভাপতি কামরুল হুদাকে সভাপতি ও সাবেক সদস্য মহিউদ্দিন মো: ইকবালকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যবিশিষ্ট কমিটি নির্বাচিত করা হয়।
নির্বাচিত অন্যান্য কর্মকর্তারা হলেন যথাক্রমে সহ-সভাপতি রিয়াজুর রহমান রিয়াজ (সাবেক সাংগঠনিক সম্পাদক), যুগ্ম সাধারণ সম্পাদক মো:আলমগীর (সাবেক দপ্তর সম্পাদক), সাংগঠনিক সম্পাদক বাবুল হোসেন বাবলা (সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক), অর্থ সম্পাদক আমান উল্লাহ বাদশা (সাবেক সদস্য), দপ্তর সম্পাদক মুক্তার হোসেন বাবু (সাবেক সদস্য), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক বাবুল মিয়া বাবলা সাবেক (সাবেক সহ-সাংস্কৃতিক সম্পাদক), প্রচার ও প্রকাশনা সম্পাদক কামাল হোসেন (সাবেক সদস্য), কল্যাণ বিষয়ক সম্পাদক এম. আর. আমিন, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক রিদওয়ানুল হক চৌধুরী (সাবেক সদস্য), নির্বাহী সদস্য শেখ মো: আরিফ (সাবেক প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক), নির্বাহী সদস্য মো. হাশেম তালুকদার প্রমুখ।
নব-নির্বাচিত নেতৃবৃন্দ অবিলম্বে সংগঠনটিকে স্বল্প সময়ের ব্যবধানে হ্রত-গৌরব ফিরিয়ে আনাসহ সংগঠনের নানাবিধ স্বার্থ পুণরুদ্ধারে দৃঢ সংকল্প ব্যক্ত করেন এবং একইসাথে মেয়াদোত্তীর্ণ পূর্ববর্তী অবৈধ কমিটিকে বিলুপ্তি ঘোষণা করা হয়। সংগঠনের স্বার্থে সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে অবহিতকরণপুর্বক সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করা গেল।
সর্বশেষ সংবাদ
- চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আলহাজ্ব কামাল উদ্দিনের নাম এখন মানুষের মুখে মুখে
- ভাষা আন্দোলনের নেতা অলি আহাদ ও প্রখ্যাত সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী দেশ ও জাতির কল্যাণে আজীবন ত্যাগ স্বীকার করে গেছেন
- পৌরসভার লাইসেন্স পরিদর্শক এক চেয়ারে ১৫ বছর
- সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলা নারী ও শিশু বলাৎকার সহ আটক ২২, ইয়াবা উদ্ধার
- ছয় পুলিশ কর্মকর্তা বদলি
- অশান্ত পাহাড়, পাহাড়ি – বাঙ্গালি সহাবস্থান কোন পথে?
- ওসি ইখতিয়ার উদ্দিনের নেতৃত্বে অভিযান, পাঁচলাইশ মমিনবাগ থেকে উদ্ধার মোটরসাইকেল, জব্দ প্রাইভেটকার ও গ্রেপ্তার ২
- গো আপ ফাউন্ডেশন ও ফুটস্টেপসের নেতৃত্বে বসিলা ৪০ ফিট খাল পুনরুদ্ধার; ১২ ঘণ্টার মধ্যে মেরামত হলো সড়কবাতি
- ঠাণ্ডা মিয়ার গরম কথা (৩৬৭) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সমীপে
- শিক্ষকরা সরকারের বেতনভুক্ত, তাই তাদের অন্য পেশা বা সাংবাদিকতা করার সুযোগ নেই-প্রেস কাউন্সিল চেয়ারম্যান



