চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম বলেন, চক্ষু মানুষের অমূল্য সম্পদ। চোখের গুরুত্ব অনুধাবন করে নিয়মিত চিকিৎসা অত্যন্ত জরুরি। সামাজিক সচেতনতার আন্দোলনে দৃষ্টিহীনতা দূর হতে পারে। মোহরা ছাত্র কল্যান সংস্থার আয়োজনে ও আঞ্জুমানে রাহ-মাতুল্লিল আলামিন ট্রাস্ট দরবারে বারীয়া শরীফের ব্যবস্থাপনায় আজ সকালে বারীয়া শরীফে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও সেবা প্রদান অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম আরো বলেন, চক্ষু চিকিৎসা সেবা দানের এ উদ্যোগ মহৎ। এর মাধ্যমে বার্ধক্যের কারণে কিংবা যে কোন কারণে কম দৃষ্টি সম্পন্ন ও দৃষ্টিহীনদের চোখের আলো ফিরিয়ে দিতে আলোকিত পদক্ষেপ নিয়েছে সংশ্লিষ্টরা। অন্ন, বস্ত্র, বাসস্থান চিকিৎসা সেবা লাভ দেশের মানুষের সাংবিধানিক অধিকার। যে অধিকার প্রতিষ্ঠার জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সংগ্রাম করেছেন, তার সুযোগ্য কন্যা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। সরকারের কর্মসূচীর পাশাপাশি অবস্থা সম্পন্ন ব্যাক্তিদের মানুষের সার্বিক কল্যানে নির্দিষ্ট কর্মসূচী নিয়ে এগিয়ে আসা উচিৎ । সমাজের ছাত্র-যুবকরা সংগঠিত হয়ে এ ধরণের জনকল্যান মুলক উদ্যোগ নিলে তাদের স্বাগত জানানো উচিৎ, সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া উচিৎ। এর মাধ্যমে আল্লাহত আয়ালার নেয়ামতের হক আদায়ের সুযোগ হয়। এসময় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আজম, সভাপতিত্ব করেন দরবারে বারীয়া শরীফের সাজ্জাদানশীন আল্লামা ছৈয়্যদ বদরুদ্দোজা বারী প্রমুখ।
সর্বশেষ সংবাদ
- চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আলহাজ্ব কামাল উদ্দিনের নাম এখন মানুষের মুখে মুখে
- ভাষা আন্দোলনের নেতা অলি আহাদ ও প্রখ্যাত সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী দেশ ও জাতির কল্যাণে আজীবন ত্যাগ স্বীকার করে গেছেন
- পৌরসভার লাইসেন্স পরিদর্শক এক চেয়ারে ১৫ বছর
- সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলা নারী ও শিশু বলাৎকার সহ আটক ২২, ইয়াবা উদ্ধার
- ছয় পুলিশ কর্মকর্তা বদলি
- অশান্ত পাহাড়, পাহাড়ি – বাঙ্গালি সহাবস্থান কোন পথে?
- ওসি ইখতিয়ার উদ্দিনের নেতৃত্বে অভিযান, পাঁচলাইশ মমিনবাগ থেকে উদ্ধার মোটরসাইকেল, জব্দ প্রাইভেটকার ও গ্রেপ্তার ২
- গো আপ ফাউন্ডেশন ও ফুটস্টেপসের নেতৃত্বে বসিলা ৪০ ফিট খাল পুনরুদ্ধার; ১২ ঘণ্টার মধ্যে মেরামত হলো সড়কবাতি
- ঠাণ্ডা মিয়ার গরম কথা (৩৬৭) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সমীপে
- শিক্ষকরা সরকারের বেতনভুক্ত, তাই তাদের অন্য পেশা বা সাংবাদিকতা করার সুযোগ নেই-প্রেস কাউন্সিল চেয়ারম্যান



