সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় এক ধর্ষককে গ্রেফতার করেছে থানা পুলিশ। আজ সোমবার দুপুরে উপজেলার শ্রীপুর গ্রাম হতে তাকে গ্রেফতার করা হয়। থানা পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত রোববার মধ্য ধর্মপুর গ্রামের আব্দুল লতিফ মিয়ার স্ত্রী ও তার শিশু কন্যা প্রতিবেশি আব্দুস ছামাদ মিয়ার ছেলে শাহ আলম মিয়ার বাড়ির উঠানে ধান শুকাতে যায়। এরই এক পর্যায় শিশু কন্যার মা বাড়িতে চলে গেলে লম্পট শাহ আলম মিয়া তার বাড়িতে কেউ না থাকায় ওই শিশু কন্যাকে বাড়ির ভিতরে ডেকে নিয়ে ধর্ষণ করে। এনিয়ে রাতে থানায় শিশু কন্যার বাবা বাদি হয়ে নারী শিশু নির্যাতন আইনে মামলায় পুলিশ অভিযান চালিয়ে শ্রীপুর গ্রাম হতে মামার বাড়ি থেকে শাহ আলমকে গ্রেফতার করে। ওসি এসএম আব্দুস সোবহান জানান, আসামিকে জেল হাজতে এবং ওই শিশু কন্যাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
সর্বশেষ সংবাদ
- ভাষা আন্দোলনের নেতা অলি আহাদ ও প্রখ্যাত সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী দেশ ও জাতির কল্যাণে আজীবন ত্যাগ স্বীকার করে গেছেন
- পৌরসভার লাইসেন্স পরিদর্শক এক চেয়ারে ১৫ বছর
- সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলা নারী ও শিশু বলাৎকার সহ আটক ২২, ইয়াবা উদ্ধার
- ছয় পুলিশ কর্মকর্তা বদলি
- অশান্ত পাহাড়, পাহাড়ি – বাঙ্গালি সহাবস্থান কোন পথে?
- ওসি ইখতিয়ার উদ্দিনের নেতৃত্বে অভিযান, পাঁচলাইশ মমিনবাগ থেকে উদ্ধার মোটরসাইকেল, জব্দ প্রাইভেটকার ও গ্রেপ্তার ২
- গো আপ ফাউন্ডেশন ও ফুটস্টেপসের নেতৃত্বে বসিলা ৪০ ফিট খাল পুনরুদ্ধার; ১২ ঘণ্টার মধ্যে মেরামত হলো সড়কবাতি
- ঠাণ্ডা মিয়ার গরম কথা (৩৬৭) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সমীপে
- শিক্ষকরা সরকারের বেতনভুক্ত, তাই তাদের অন্য পেশা বা সাংবাদিকতা করার সুযোগ নেই-প্রেস কাউন্সিল চেয়ারম্যান
- মাদকবিরোধী সামাজিক আন্দোলন করে প্রাণনাশের ঝুঁকিতে ব্যবসায়ী আনোয়ার হোসেন


