শংকর চৌধুরী,খাগড়াছড়ি॥ পাহাড়ের প্রাণের উৎসব বৈসাবি। খাগড়াছড়িতে বসবাসরত তিন সম্প্রদায়ের বাৎসরিক এই প্রধান উৎসবের নামের প্রথম অক্ষর নিয়ে ‘বৈসাবি’ শব্দের সৃষ্টি। বৈ-তে ত্রিপুরাদের বৈসু, সা-তে মারমাদের সাংগ্রাই আর বি-তে চাকমা সম্প্রদায়ের বিঝুকে বোঝানো হয়েছে।ফুল বিঝু, শুক্রবার (১২ এপ্রিল) ভোরের আলোয় ঐহিত্যবাহী পোশাকে ভক্তি-শ্রদ্ধাভরে, কলাপাতায় করে নানা রঙের ফুল নিয়ে পুরনো বছরের গ্লানি ভুলে নতুন বছরের মঙ্গল কামনায় নদীর পাড়ে আসতে শুরু করে পাহাড়ি তরুণ-তরুণীরা। ছোটরাও আসে বড়দের হাত ধরে।সকালে খাগড়াছড়ি জেলা সদরের বটতলী এলাকায় চেঙ্গী নদীর পাড়ে নদীতে ফুল দেওয়া উপলক্ষে বসে মিলনমেলা। নানান বয়সের মানুষ বন-জঙ্গল থেকে সংগৃহীত নানা রঙের ফুল নিয়ে হাজির হয় নদীর পাড়ে। অনেকে মোমবাতি জ্বালিয়ে মঙ্গল কামনা করে। এ সময় বটতলী, ফুটবিল, পেরাছড়া, আমতলী, দয়া মোহন কার্বারীপাড়া, তেতুলতলা, নিউজিল্যান্ড এলাকায় বসবাসরতরা নদীর পাড়ে ফুল দিতে আসে। এছাড়াও ফেনী, মাইনী ও চেঙ্গী নদীতে ফুল দিয়ে নতুন বছরের জন্য ভগবান বুদ্ধের কাছে মঙ্গল প্রার্থনার মধ্য দিয়ে তরুণ-তরুণীরা মেতে ওঠেন আনন্দ উৎসবে।মূল বিঝু, শনিবার (১৩ এপ্রিল) নদীতে স্নান শেষে বাড়ি গিয়ে বায়োজ্যেষ্ঠদের স্নান করিয়ে দিয়ে প্রণাম করে ছোটরা আশির্বাদ কামনা করে। ওইদিন ঘরে ঘরে চলবে অতিথি আপ্যায়ন এবং রোববার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ বা গজ্জাপয্যা পালন করবে। এছাড়াও চাকমা পল্লীগুলোতে চলছে বিভিন্ন গ্রামীণ খেলাধুলা।
সর্বশেষ সংবাদ
- শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর ছিলেন দেশবরেণ্য আপোষহীন দেশপ্রেমিক রাজনীতিবিদ
- পিয়ারসন-ব্রিটিশ কাউন্সিলের আউটস্ট্যান্ডিং লার্নার অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেল ৭৯০ শিক্ষার্থী
- চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আলহাজ্ব কামাল উদ্দিনের নাম এখন মানুষের মুখে মুখে
- ভাষা আন্দোলনের নেতা অলি আহাদ ও প্রখ্যাত সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী দেশ ও জাতির কল্যাণে আজীবন ত্যাগ স্বীকার করে গেছেন
- পৌরসভার লাইসেন্স পরিদর্শক এক চেয়ারে ১৫ বছর
- সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলা নারী ও শিশু বলাৎকার সহ আটক ২২, ইয়াবা উদ্ধার
- ছয় পুলিশ কর্মকর্তা বদলি
- অশান্ত পাহাড়, পাহাড়ি – বাঙ্গালি সহাবস্থান কোন পথে?
- ওসি ইখতিয়ার উদ্দিনের নেতৃত্বে অভিযান, পাঁচলাইশ মমিনবাগ থেকে উদ্ধার মোটরসাইকেল, জব্দ প্রাইভেটকার ও গ্রেপ্তার ২
- গো আপ ফাউন্ডেশন ও ফুটস্টেপসের নেতৃত্বে বসিলা ৪০ ফিট খাল পুনরুদ্ধার; ১২ ঘণ্টার মধ্যে মেরামত হলো সড়কবাতি



