সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম
কুড়িগ্রামে অর্ধ লক্ষ টাকার গাজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের মাধবরাম থেকে তাদেরকে আটক করা হয়।
কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ইন্সপেক্টর রায়হান আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধরলা ব্রীজ সংলগ্ন মাধবরাম এলাকা থেকে মাদক ব্যবসায়ী আফজাল হোসেন (৫৫) ও আব্দুল মজিদ (৪০) কে ৫ কেজি ২শ’ গ্রাম গাজাসহ আটক করা হয়। এসময় তাদের ব্যবহৃত একটি টিভিএস মোটর সাইকেল জব্দ করা হয়। আফজাল হোসেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার রাবাইটারী (খড়িবাড়ি) এলাকার মৃত: তমিজ উদ্দিনের পূত্র এবং আব্দুল মজিদ কুষ্টিয়া জেলার কুমারখালী থানার বেতবুনিয়া গ্রামের কাদের শেখের পূত্র। আটককৃতদের নামে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হলে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। মাদক ব্যবসায়ীরা মোটর সাইকেলে বিশেষ ব্যবস্থায় গাজা নিয়ে ফুলবাড়ি থেকে কুড়িগ্রামে আসার পথে ধরলা ব্রীজের মাধবরাম পয়েন্টে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকর্তাদের হাতে আটক হন।
সর্বশেষ সংবাদ
- চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আলহাজ্ব কামাল উদ্দিনের নাম এখন মানুষের মুখে মুখে
- ভাষা আন্দোলনের নেতা অলি আহাদ ও প্রখ্যাত সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী দেশ ও জাতির কল্যাণে আজীবন ত্যাগ স্বীকার করে গেছেন
- পৌরসভার লাইসেন্স পরিদর্শক এক চেয়ারে ১৫ বছর
- সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলা নারী ও শিশু বলাৎকার সহ আটক ২২, ইয়াবা উদ্ধার
- ছয় পুলিশ কর্মকর্তা বদলি
- অশান্ত পাহাড়, পাহাড়ি – বাঙ্গালি সহাবস্থান কোন পথে?
- ওসি ইখতিয়ার উদ্দিনের নেতৃত্বে অভিযান, পাঁচলাইশ মমিনবাগ থেকে উদ্ধার মোটরসাইকেল, জব্দ প্রাইভেটকার ও গ্রেপ্তার ২
- গো আপ ফাউন্ডেশন ও ফুটস্টেপসের নেতৃত্বে বসিলা ৪০ ফিট খাল পুনরুদ্ধার; ১২ ঘণ্টার মধ্যে মেরামত হলো সড়কবাতি
- ঠাণ্ডা মিয়ার গরম কথা (৩৬৭) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সমীপে
- শিক্ষকরা সরকারের বেতনভুক্ত, তাই তাদের অন্য পেশা বা সাংবাদিকতা করার সুযোগ নেই-প্রেস কাউন্সিল চেয়ারম্যান



