আল্লাহ আমাদেরকে অনেক ধন-সম্পদ দান করেছেন আমরা যদি এই
সম্পদের সৎ ব্যবহার করতে পারে তাহলে বিনিময়ে আল্লাহপাক আমাদেরকে
পরকালে এর প্রতিদান দিবে। আল্লাহর হুকুমে আমাদের সামন্য আর্থিক
সহযোগিতায় বেঁচে যেতে পারে একটি নিঃষ্পাপ ছয় বছরের কন্যার
কোমল জীবন। তাই সম্প্রতি রাঙ্গামাটি সদর এলাকার কিডনি সমস্যা
জনিত রোগে আক্রান্ত এক অসহায় গরীব হুজুরের ছয় বছর বয়সী মেয়ের
চিকিৎসার দায়িত্ব নিলেন চন্দনাইশ মোজাহের পাড়ার আলোকিত
সংগঠনের প্রতিষ্ঠাতা তরুণ সমাজ সেবক, প্রবাসী মোহাম্মদ শাহেদ
শাহ। বর্তমানে মেয়েটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে
চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তিনি বলেন আমি আমার সাধ্যমত
সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। যাতে এই ছোট্ট মেয়েটি
আল্লাহর রহমতে সেবা নিয়ে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেন। আমার মত
সমাজের বিত্তবান শ্রেণীর মানুষেরাও যদি যার যার অবস্থান থেকে এরকম
অসহায় মানুষের পাশে এসে দাঁড়ায় এবং নিঃস্বার্থ ভাবে
সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তাহলে কাউকে আর বিনা চিকিৎসায়
অকালে মৃত্যু বরণ করতে হবে না। আমি এই ছোট্ট সোনামণিটির জন্য
দেশবাসীর কাছে দোয়া চাই। আল্লাহ যেন তাকে খুব শীঘ্রই সুস্থ হয়ে
পিতা-মাতার নিকট ফিরে আসতে পারে।
সর্বশেষ সংবাদ
- চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আলহাজ্ব কামাল উদ্দিনের নাম এখন মানুষের মুখে মুখে
- ভাষা আন্দোলনের নেতা অলি আহাদ ও প্রখ্যাত সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী দেশ ও জাতির কল্যাণে আজীবন ত্যাগ স্বীকার করে গেছেন
- পৌরসভার লাইসেন্স পরিদর্শক এক চেয়ারে ১৫ বছর
- সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলা নারী ও শিশু বলাৎকার সহ আটক ২২, ইয়াবা উদ্ধার
- ছয় পুলিশ কর্মকর্তা বদলি
- অশান্ত পাহাড়, পাহাড়ি – বাঙ্গালি সহাবস্থান কোন পথে?
- ওসি ইখতিয়ার উদ্দিনের নেতৃত্বে অভিযান, পাঁচলাইশ মমিনবাগ থেকে উদ্ধার মোটরসাইকেল, জব্দ প্রাইভেটকার ও গ্রেপ্তার ২
- গো আপ ফাউন্ডেশন ও ফুটস্টেপসের নেতৃত্বে বসিলা ৪০ ফিট খাল পুনরুদ্ধার; ১২ ঘণ্টার মধ্যে মেরামত হলো সড়কবাতি
- ঠাণ্ডা মিয়ার গরম কথা (৩৬৭) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সমীপে
- শিক্ষকরা সরকারের বেতনভুক্ত, তাই তাদের অন্য পেশা বা সাংবাদিকতা করার সুযোগ নেই-প্রেস কাউন্সিল চেয়ারম্যান



