নগরীর ইপিজেড থানাধীন নারিকেল তলাস্থ কাজীর গলি বাচ্ছু কলোনীতে ২রা মে মঙ্গলবার পারিবারিবক কলহের জের ধরে এক গৃহবধূ ফাসিঁতে ঝুলে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করে বলেছে ইপিজেড থানার ওসি(তদন্ত) জাবেদ মাহমুদ।
ঘটনা স্থল প্রবাসী আইয়ুবের(বাচ্ছু)কলোনীর টিনসেড ভাড়া ঘরে স্বামী- স্ত্রী হিসেবে দুইমাস আগে ভাড়া নিয়ে বসবাস করার এক পর্যায়ে বিগত এক মাস ধরে বিভিন্ন সময়ে ঝগড়া-ঝাঁটি হতে থাকলে বাড়ীর মালিক তাদের এই মাসে ঘর ছেড়ে দিতে বলেন।
তাই আজ দুুপুরে ভাড়া আন্তে গেলে বেড়ার ফাঁক দিয়ে স্ত্রীর ঝুলন্ত লাশ দেখে প্রতিবেশীরা জমিদার কে খবর দেন। পরে জমিদার দুপুরের দিকে ইপিজেড পুলিশ কে খবর দিলে ৩.৩০মিঃ ঝুলন্ত লাশটি নামান ওসি(তদন্ত) জাবেদ মাহমুদ।তিনি ঘরের বিভিন্ন স্থনে খোজাঁখোজি করে পরিচয় পত্রে নিহতের ঠিকানা সনাক্ত করেন।
তার নাম সাজেদা বেগম(৩০),স্বামী-আব্দুল মজিদ,সাং-পানছড়ি,ডাক-উল্টাছড়ি,থানা-ফটিকছড়ি বলে জানান।তবে ভাড়া ঘরের মালিকের স্ত্রী জানান স্বামীর বাড়ী পতেঙ্গা বিজয় নগর(১৫নংঘাট),পেশায় একজন বাস ড্রাইভার। লাশটি বর্তমানে ইপিজেড থানায় রয়েছে বলে কর্তব্যরত পুলিশ অফিসার সংবাদ মাধ্যমে জানান।
পুলিশ আরো জানান যে,ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত মোবাইল নম্বরটিতে কল দিলে সংযোগ পাননি বলেও জানান।এই রিপোর্ট লেখার আগ পর্যন্ত স্বামী-আব্দুল মজিদ পলাতক রয়েছে ।
এই ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা দায়েরও হয়েছে।একাধিক সূত্রে জানা গেছে ফাসিঁর আলামত দেখে বুঝা যাচ্ছে স্বামী মজিদ পারিবারিক কলহের জেরেই স্ত্রী সাজেদা কে ওড়না দিয়ে পেছিয়ে হত্যার পর লাশ ফাসিঁতে ঝুঁলিয়ে গেছে। নিহত স্ত্রী সাজেদা ইপিজেডের একটি গামেন্টর্স কারখানায় কর্মরত নারী শ্র্র্রমিক ।
সর্বশেষ সংবাদ
- সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪
- আনোয়ারায় চাঁদা না পেয়ে বিক্রিত জমি পুনরায় হাতিয়ে নেওয়ার অপচেষ্টা জনমনে ক্ষোভ
- জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম
- Pinco Casino Azərbaycan: Oyunların Sirləri – Strategiyalar və Məsləhətlər
- কলম্বিয়ার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩১৪
- প্যারোলে ১২ ঘণ্টার জন্য মুক্তি পাচ্ছেন দীপু মনি
- চলতি মাসেই চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: প্রতিমন্ত্রী
- দীপু মনি প্যারোলে মুক্তি পেলেই স্বামীর জানাজার সিদ্ধান্ত
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter


