নগরীর জামালখানের আসকারদীঘির পাড়ে বিগত আওয়ামী সরকারের সময় আমলের একটি প্রভাবশালী চক্র প্রশাসনকে বৃদ্ধিঙ্গালী দেখিয়ে পাহাড় নিধন করে ১৭তলা ভবন নির্মান করে ৯২টি ফ্লাট বাড়ি বানিয়ে প্রায় ২০০ কোটি টাকায় বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে বলে গুরুতর অভিযোগ পাওয়া গেছে। অবৈধভাবে ভবন নির্মাণের ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালিয়ে নির্মান কাজ বন্ধ করে দিলেও স্থানীয় কিছু রাজনৈতিক নেতা ও প্রশাসনের অসাধু কিছু কর্মকর্তার সহযোগিতায় গোপনে আবার নির্মাণ কাজ শুরু করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
পাহাড় নিধন করে ভবন নির্মান করার আগে পরিবেশ অধিদপ্তর, আরএস রেকর্ডে পাহাড় ও বিএস রেকর্ডে বাড়ি সর্বোচ্চ চূড়া ১২৭ ফুট পরিবেশ ছাড়পত্র ছাড়া ভবন নির্মাণ কাজ শুরু হয় । রেকর্ডের কারণে মামলা করতে পারছে না পরিবেশ অধিদপ্তর।
১৭ তলার তিন টাওয়ারে ৯২ ফ্ল্যাটের অনুমোদন সিটি কর্পোরেশন, সিডিএসহ সংশ্লিষ্ঠ দপ্তরের কোন অনুমোদন না নিয়ে জোর পূর্বকভাবে কাজ শুরু করেছে। অবৈধভাবে ভবন নির্মাণের কাজ করতে গিয়ে প্রশাসন লোক দেখানো অভিযানে সামান্য জরিমানা করলেও তাদের কর্মকান্ড থেমে নেই বলে স্থানীয়দের অভিযোগ। প্রশাসনের একটি গ্রুপ ও স্থানীয় একটি রাজনৈতিক দলের সিনিয়র নেতাদের সাথে গোপন লেনদেনে এ অবৈধ কাজ চলমান রয়েছে বলে খবর পাওয়া গেছে।
সরে জমিনে গিয়ে দেখা গেছে, নগরীর জামালখান ওয়ার্ডের আসকারদীঘি পাড় এলাকায় সংরক্ষিত পাহাড়ের ঢালের সর্বোচ্চ চূড়া ১২৭ ফুট উঁচু। সেই পাহাড়টি সরকারের রেকর্ডে বাড়ি হিসেবে অন্তর্ভুক্ত। এই ভূমিতে ৮৬ শর্তে ১৭তলা করে তিনটি টাওয়ার নির্মাণের জন্য আওয়ামী লীগ সরকারের সাবেক এমপি ও মন্ত্রী সিটি মেয়র প্রভাব খাটিয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) থেকে অনুমোদন নেন। এসব শর্তের মধ্যে ভবন নির্মাণের আগে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিতে হবে। কিন্তু ছাড়পত্র না নিয়েই দিনে রাতে পাহাড় কেটে চলছে ভবন নির্মাণের কাজ। বিভিন্ন কৌশলে জায়গার হাত বদল হয়ে সজল চৌধুরী পিতা বিমলেন্দু চৌধুরী, খোকন ধর পিতা মৃত বিপিন চন্দ্র ধর, হিমেল দাশ পিতা শান্তি পদ দাশ, অমল কৃষ্ণ নাথ পিতা মিলন কান্তি নাথ, সুভাষ নাথ মৃত অশ্বিনী নাথ, রনজিত কুমার দে পিতা রাখাল চন্দ্র দে, রূপক সেনগুপ্তসহ ৯২ জনের হাতে এসেছে। শূন্য দশমিক ৫০৭৯ একরের এই জায়গা ১০কোটি টাকায় ২০১৯ সালের ডিসেম্বরে কিনেছেন তারা। জায়গাটি জামালখান এসএস খালেদ রোডে গ্রিন্ডল্যাজ ব্যাংকের পাহাড় বলে পরিচিত। ভবন নির্মাণের অনুমোদনের আবেদনের সময় জায়গার যে কন্টুর ম্যাপ (ভূমির অবস্থানগত উচ্চতা যে মানচিত্রে বোঝা যায়) জমা দিয়েছে, সেখানেও এই জায়গায় সর্বোচ্চ চূড়ার উচ্চতা ১২৭ ফুট দেখানো হয়েছে।
কাগজ পত্র পর্যালোচনা করে দেখা গেছে ২০২০ সালের ২৩ জানুয়ারি ৯২ জনের নামে জমিটির নামজারি হয়। সিডিএতে জমা দেওয়া নথিতে দেখা যায়, রহমতগঞ্জ মৌজার ১৯৬৬ নম্বর বিএস খতিয়ানে ৫০২ (অংশ) দাগ বাড়ি হিসেবে লিপিবদ্ধ। বিএস জরিপে এই জায়গা বাড়ি হিসেবে রেকর্ড হয়েছে। আসকারদীঘির পূর্ব পাড়, জামালখান প্রেস ক্লাব, এসএস খালেদ রোড ও হেমসেন লেনের মধ্যবর্তী প্রায় আধা বর্গ কিলোমিটার এলাকাটি একটি পাহাড়। এই পাহাড়ের চূড়ায় অনেক আগে একটি বাংলো ছিল, সেই হিসেবে হয়তো তা বাড়ি হিসেবে রেকর্ড হয়েছে। কিন্তু বাস্তবে তা বাড়ি শ্রেণির ভূমি নয়।
জানা গেছে, ১৯৮৫ সালের দিকে দেশে বিএস জরিপের সময় তা বাড়ি হিসেবে রেকর্ড হয়েছে, যা রহমতগঞ্জ মৌজার ৭৮১ নম্বর খতিয়ানে উল্লেখ রয়েছে। পরে ১৬৯৪ নম্বর খতিয়ানেও তা বাড়ি হিসেবে নামজারি হয়েছে। তিন বহুতল ভবনের অনুমোদন প্রতি ১৭তলার তিনটি ভবন নির্মাণের নগর উন্নয়ন কমিটির অনুমোদন পায় ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের সেই সময়ে স্থানীয় এমপি ও মন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল ও ৭ মার্চ, ভূমি ব্যবহার ছাড়পত্রের অনুমোদন পায় ২০২২ সালের ১১ মে এবং বিশেষ প্রকল্পের ছাড়পত্র পায় ২০২৩ সালের ৫ মার্চ। সর্বশেষ ইমারত নির্মাণ কমিটির কাছ থেকে তিনটি বেইজমেন্ট ও ১৪তলা (পাহাড়ে বেইজমেন্ট হয় না, বাস্তবে তিনটি পার্কিং ফ্লোর ও ১৪তলা আবাসিক মোট ১৭তলা) ভবনের অনুমোদন নেওয়া হয় ২০২৩ সালের ১৩ এপ্রিল। নগর উন্নয়ন কমিটি ৭টি, বিশেষ কমিটি ২৫টি, ভূমি ব্যবহার ছাড়পত্র কমিটি ২২টি, ইমারত নির্মাণ কমিটি ৩২টি শর্ত দিয়েছিল ভবনগুলো নির্মাণে। যদিও চার কমিটির এই ৮৬ শতের অনেকগুলোরই একটির সঙ্গে আরেকটির মিল আছে। ২০১০ সালের সংশোধিত পরিবেশ আইনে পাহাড়কাটা সম্পূর্ণ নিষেধ। তবে জাতীয় স্বার্থে সরকারের প্রয়োজনে অনুমোদন সাপেক্ষে পাহাড়কাটা যেতে পারে। তবে এরপর থেকে এ পর্যন্ত কোনো পাহাড় কাটার অনুমোদন পরিবেশ অধিদপ্তর দেয়নি। অপরদিকে ২০০৮ সালের ইমারত নির্মাণ আইন অনুযায়ী, পাহাড়ে স্বল্প উচ্চতার ভবন নির্মাণ করতে পারলেও নগর উন্নয়ন কমিটির অনুমোদন লাগবে। একই কথা বলা রয়েছে, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের ডিটেইলড এরিয়া প্ল্যানে (ড্যাপ)। সেখানে জামালখান ও আসকারদীঘির পাহাড়ের কথা উল্লেখ করে সরাসরি বলা হয়েছে, স্বল্প উচ্চতার কম ঘনত্বের উচ্চবিত্তের আবাসন ভবনের অনুমোদন দেওয়া যাবে।
৯২ ফ্ল্যাটের অনুমোদনও দেওয়া হয়নি ২০০৮ সালে গেজেট আকারে প্রকাশিত হওয়া ড্যাপ অনুযায়ী সিডিএ ইমারত নির্মাণের অনুমোদন দিয়ে থাকে। ড্যাপ নিয়ন্ত্রিত এলাকায় কেউ নকশা জমা দিলে তা নগর উন্নয়ন কমিটির কাছে যায়। নগর উন্নয়ন কমিটি সবকিছু পর্যালোচনা করে সিদ্ধান্ত দেন।



