পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল ও আলোচনা সভা আশিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি এনামুল হক এনাম। উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোকাম্মেল হকের পরিচালনায় এতে আরো উপস্থিত ছিলেন বিএনপির সহ-শ্রম বিষয়ক সম্পাদক মঈনুল আলম ছোটন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চেয়ারম্যান, বিএনপি নেতা মো. ফিরোজ, আবদুল মান্নান তালুকদার, মো. আলম, আবুল হোসেন বাবুল, হামিদুর রহমান পেয়ারু, মো. ইয়াসিন আরাফাত, গোলাম হোসেন নান্নু, আবু তৈয়ব চৌধুরী, খাইরুল আমিন বাবুল, এসএম জাহেদ হোসেন, জাহাঙ্গীর, সাদেক, ওবাইদুল হক রিকু, শাহ আলম, দিদারুল আলম সজিব, ইউছুপ শাহ সুমন সিকদার, খোরশেদ, মারুফ, ফরমান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এনামুল হক এনাম বলেন, বর্তমান সরকার সম্পূর্ণ বেআইনীভাবে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখে গেছেন। দেশের জনগণ অবৈধ সরকারের সকল পন্থা বুঝতে পেরেছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ হলে দেশের মানুষ ভোটের মাধ্যমে জবাব দেবেন। এজন্য বিএনপি, যুবদল ও ছাত্রদলের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
সর্বশেষ সংবাদ
- দীপু মনি প্যারোলে মুক্তি পেলেই স্বামীর জানাজার সিদ্ধান্ত
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter
- সিরাজগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২
- এগিয়ে আসছে দুর্গাপূজা, প্রতিমা তৈরির ব্যস্ততার মাঝেও দুশ্চিন্তা কলকাতায়
- দুবাই থেকে আসা ফ্লাইট থেকে সাড়ে ৫ কোটি টাকার সিগারেট ও আইফোন জব্দ
- এসএসসির খাতা পুনঃমূল্যায়নে ১২ লাখের বেশি আবেদন, আসছে নীতিমালা
- চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান; মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও সার জব্দ
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় নজরদারি,আইন ভাঙলেই হবে স্বয়ংক্রিয় জরিমানা


