শাহ্ আমানত হজ্ব কাফেলার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অলিয়ে কামেল, সুলতানুল ওয়ায়েজিন, আমিরুল হুজ্জাজ আল্লামা ছালেহ জহুর ওয়াজেদী (রহ:)’র ২ দিনব্যাপী ৩য় বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে আগামী ১৪ ও ১৫ জানুয়ারি বায়েজিদ ওয়াজেদিয়াস্থ শাহ আমানত (রহ.) মসজিদ ও মাজার কমপ্লেক্স প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে এক প্রস্তুতি সভা ৯ ডিসেম্বর ওয়াজেদিয়াস্থ মাজার কমপ্লেক্সে হুজুরের বড় সাহেবজাদা শাহ্ আমানত হজ্ব কাফেলার চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা মুহাম্মদ ইয়াছিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে আলোচনায় অংশ নেন পীরে ত্বরিকত অধ্যক্ষ আল্লামা খায়রুল বশর হক্কানী, ৩নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব কফিল উদ্দিন খান, আল্লামা নুর মোহাম্মদ ছিদ্দিকী, শাহজাদা শরফুদ্দিন মুহাম্মদ শাহিন, মাওলানা হাবিবুর রহমান সর্দার, মাওলানা ইয়াছিন আনসারী আল মাদানী, শাহজাদা তৌহিদুল আলম আলকাদেরী, শাহ আমানত হজ্ব কাফেলার পরিচালক আলহাজ্ব মহিউদ্দিন জহুর ও আলহাজ্ব সাইফুদ্দিন জহুর, এটিএম শাহাজালাল, মাওলানা হাফেজ শিব্বীর আহমদ ওসমানী, আলহাজ্ব আবদুল্লাহ আল মামুন, মাহমুদুল হক আনসারী, আলহাজ্ব আকতার হোসেন, আলহাজ্ব জসিম উদ্দিন। মাওলানা লিয়াকত আলী নোমানী সভা সঞ্চালনা করেন। সভাপতির বক্তব্যে মাওলানা মুহাম্মদ ইয়াছিন বলেন, আল্লামা ছালেহ জহুর ওয়াজেদী (রহ.) দ্বীন ও সুন্নিয়ত প্রচারে অগ্রণী ভূমিকা রাখেন। সমাজসেবা ও জনকল্যাণেও তিনি ছিলেন দিশারীর ভূমিকায়। ওয়াজ বক্তব্যের মাধ্যমে তৃণমূলে তিনি সুন্নিয়তের দাওয়াত পৌঁছে দেন। সভায় আগামী ১৪ জানুয়ারী মঙ্গলবার ১ম দিবসে সকাল ৯টায় বিশেষজ্ঞ ডাক্তারবৃন্দের পরিচালনায় ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্প, ২টায় গরীবদের মাঝে শীতবস্ত্র বিতরণ, ৪টায় ক্বিরাত হিফজ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ, বাদে মাগরিব ডকুমেন্টারি ভিডিও প্রদর্শনী ও মিলাদ মাহফিল, রাত ৮টা হতে সারারাত ব্যাপী হাম্দ, না’ত ও জিকির মাহফিল। ১৫ জানুয়ারী বুধবার ২য় দিবসে খতমে কোরআন, খতমে গাউসিয়া, খতমে খাজেগান, খতমে বুখারি শরীফ, খতমে মজমুয়ায়ে সালাওয়াতে রাসূল (দঃ), বাদে মাগরিব হিফজখানা ছাত্রদের দস্তারবন্দী অনুষ্ঠান, বাদে এশা আল্লামা ছালেহ জহুর ওয়াজেদী (রহ:)’র জীবন-দর্শন ও কর্মের ওপর আলোচনা, মিলাদ মাহফিল ও মুসলিম উম্মাহর কল্যাণ, দেশ ও বিশ্ববাসীর শান্তি-সমৃদ্ধি কামনায় আখেরী মুনাজাত ও তবরুক বিতরণ করা হবে। অনুষ্ঠানে ২দিন ব্যাপী ওরশে সবাইকে যোগদান করার জন্য আল্লামা ছালেহ জহুর ওয়াজেদী (রহ:) ফাউন্ডেশনের পক্ষ হতে সকলের প্রতি আহবান জানানো হয়েছে।
সর্বশেষ সংবাদ
- নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক
- বান্দরবানের থানচিতে পর্যটকবাহী ল্যান্ডক্রুজার খাদে পড়ে নিহত ২, আহত ৫
- আস্থাহীনতার রাজনীতি, কী ভাবছে জনগন ?
- চাকরি পেতে নেতার ফোন কেন, প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর
- জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী
- ইলিশের চড়া দামে হতাশ ক্রেতারা, সাধ থাকলেও সাধ্য নেই
- পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি
- নির্মাণসামগ্রীর দাম চড়া, টানাপোড়েনে স্থবির দেশের মেগা উন্নয়ন কাজ
- পাঁচলাইশ আঞ্চলিক পাসপোর্ট অফিস ঘিরে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
- নির্মাণসামগ্রীর দাম চড়া: সরকারি দপ্তর ও আমদানিকারকদের টানাপোড়েনে স্থবির দেশজুড়ে উন্নয়নকাজ



