মো.কামরুজ্জামান
বান্দরবানের আলীকদমে মাতামুহুরী নদীতে ডুবে যাওয়া দুই নারীর লাশ এখনো পাওয়া যায়নি। গত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ দুই নারী মাতামুহুরী নৌকা দিয়ে নদী পারাপারের সময় বাবুপাড়াস্থ বুজি খালের কুমে (গভীর জলাশয়) ডুবে যায়।
নিখোঁজ নারী শ্রমিকরা হলেন, ১নং আলীকদম ইউনিয়নের পানবাজার সিলেটিপাড়ার বাসিন্দা সেনোয়ারা বেগম (২৫) ও মুন্নি আক্তার (২০)।
খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেন। গতকাল শুক্রবার বেলা সাড়ে চারটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজদের উদ্ধার কিংবা কোনো সন্ধান পাওয়া যায়নি।
স্থানীয়রা জানায়, সদর ইউনিয়নের হ্লারীর চর এলাকায় দক্ষিণ নয়াপাড়ার বাসিন্দা নুর মোহাম্মদের খামারের দিনমজুরের কাজ করতেন ওই দুই নারী। কাজ শেষে বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার কিছুক্ষণ পর নৌকায় করে ৮ জন শ্রমিক মাতামুহুরী নদী পার হচ্ছিলেন। এ সময় নৌকাটি বুজি খালের কুম নামক স্থানে পৌঁছলে হঠাৎ তীব্র ¯্রােতে ডুবে যায়। নৌকায় থাকা শ্রমিকদের চিৎকার শুনে স্থানীয়রা ও ঘটনাস্থলে থাকা আরেকটি ইঞ্জিন চালিত নৌকা এগিয়ে যায়। এ সময় তারা নৌকার মাঝিসহ ছয়জনকে উদ্ধার করতে পারলেও হতভাগা দুই নারী শ্রমিক ততক্ষণে পানির স্রোতে তলিয়ে যায়।
শুক্রবার সন্ধ্যায় নয়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফোগ্য মার্মা বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা নিখোঁজ দুই নারী শ্রমিককে উদ্ধারে জোর তৎপরতা চালাচ্ছেন। এ পর্যন্ত ওই দুই নারীর সন্ধান পাওয়া যায়নি। স্থানীয়রা ধারণা করছেন, এদের লাশ দুটো দুর্ঘটনার স্থল থেকে অনেক নীচে অর্থাত লামা বা চকরিয়ায় পাওয়া যেতে পারে।
সর্বশেষ সংবাদ
- শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর ছিলেন দেশবরেণ্য আপোষহীন দেশপ্রেমিক রাজনীতিবিদ
- পিয়ারসন-ব্রিটিশ কাউন্সিলের আউটস্ট্যান্ডিং লার্নার অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেল ৭৯০ শিক্ষার্থী
- চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আলহাজ্ব কামাল উদ্দিনের নাম এখন মানুষের মুখে মুখে
- ভাষা আন্দোলনের নেতা অলি আহাদ ও প্রখ্যাত সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী দেশ ও জাতির কল্যাণে আজীবন ত্যাগ স্বীকার করে গেছেন
- পৌরসভার লাইসেন্স পরিদর্শক এক চেয়ারে ১৫ বছর
- সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলা নারী ও শিশু বলাৎকার সহ আটক ২২, ইয়াবা উদ্ধার
- ছয় পুলিশ কর্মকর্তা বদলি
- অশান্ত পাহাড়, পাহাড়ি – বাঙ্গালি সহাবস্থান কোন পথে?
- ওসি ইখতিয়ার উদ্দিনের নেতৃত্বে অভিযান, পাঁচলাইশ মমিনবাগ থেকে উদ্ধার মোটরসাইকেল, জব্দ প্রাইভেটকার ও গ্রেপ্তার ২
- গো আপ ফাউন্ডেশন ও ফুটস্টেপসের নেতৃত্বে বসিলা ৪০ ফিট খাল পুনরুদ্ধার; ১২ ঘণ্টার মধ্যে মেরামত হলো সড়কবাতি



