প্রশান্ত দে- আলীকদম
সৎসঙ্গের প্রতিষ্ঠাতা যুগাবতার শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩২ তম জন্ম মহোৎসব সাড়ম্বরে পালিত হয়েছে বান্দরবান জেলার আলীকদম সৎসঙ্গ কেন্দ্রে। জন্ম মহোৎসব উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে ছিল ঊষাকীর্তন, মাতৃসম্মেলন, ধর্মসভা, লীলা কীর্তন, ভজন কীর্তন, সংগীতানুষ্ঠান ও পুরস্কার বিতরণ।
এস.পি.আর অমল কান্তি ধর (বাপ্পী)’র সভাপতিত্বে সম্প্রতি অনুষ্ঠিত ধর্মসভায় প্রধান অতিথি ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন। প্রধান বক্তা ছিলেন চট্রগ্রাম সৎসঙ্গ বিহারের সভাপতি এস.পি.আর তিমির কান্তি সেন।
বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কফিল উদ্দিন, সদর ইউপি চেয়ারম্যান মোঃ নাছির উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি ডালিম পাল, হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ, চকরিয়া শাখার সভাপতি সৌরভ দাশ ও ডাঃ স্বপন কুমার দে উপস্থিত ছিলেন।
সুব্রত মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠিত ধর্মসভায় বক্তব্য রাখেন দীপক দাশ, এস.পি.আর চন্দন ভট্টাচার্য, বন বিহারী দে, লিটন দাশ, স্বপন ধর, নারায়ণ মজুমদার ও অজয় ধর প্রমুখ। অনুষ্ঠানে ৪০ জন শ্রী শ্রী ঠাকুরের সৎনামে দীক্ষা গ্রহণ করেন।
ধর্মসভা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লামা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিলকী রানী দাশ।
সর্বশেষ সংবাদ
- চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আলহাজ্ব কামাল উদ্দিনের নাম এখন মানুষের মুখে মুখে
- ভাষা আন্দোলনের নেতা অলি আহাদ ও প্রখ্যাত সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী দেশ ও জাতির কল্যাণে আজীবন ত্যাগ স্বীকার করে গেছেন
- পৌরসভার লাইসেন্স পরিদর্শক এক চেয়ারে ১৫ বছর
- সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলা নারী ও শিশু বলাৎকার সহ আটক ২২, ইয়াবা উদ্ধার
- ছয় পুলিশ কর্মকর্তা বদলি
- অশান্ত পাহাড়, পাহাড়ি – বাঙ্গালি সহাবস্থান কোন পথে?
- ওসি ইখতিয়ার উদ্দিনের নেতৃত্বে অভিযান, পাঁচলাইশ মমিনবাগ থেকে উদ্ধার মোটরসাইকেল, জব্দ প্রাইভেটকার ও গ্রেপ্তার ২
- গো আপ ফাউন্ডেশন ও ফুটস্টেপসের নেতৃত্বে বসিলা ৪০ ফিট খাল পুনরুদ্ধার; ১২ ঘণ্টার মধ্যে মেরামত হলো সড়কবাতি
- ঠাণ্ডা মিয়ার গরম কথা (৩৬৭) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সমীপে
- শিক্ষকরা সরকারের বেতনভুক্ত, তাই তাদের অন্য পেশা বা সাংবাদিকতা করার সুযোগ নেই-প্রেস কাউন্সিল চেয়ারম্যান



