বাংলাদেশ জুয়েলারী সমিতি চট্টগ্রাম মহানগর শাখা আয়োজিত আলোচনা সভা ও মরনোত্তর সংবর্ধনা অনুষ্ঠান আজ কে সি দে রোডস্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম। এ সময় তিনি বলেন, স্বাধীনতার ৪৭ বছরে আর্থ-সামাজিক অগ্রগতির ক্ষেত্রে বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে। এক সময় যে বাংলাদেশকে উপহাস করে ‘তলাবিহীন ঝুঁড়ি’ বলা হতো, আজ সে বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার উদীয়মান অর্থনৈতিক শক্তি। অর্থনৈতিক অগ্রগতির প্রায় সকল সূচকে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দেশগুলোর চেয়ে অনেক এগিয়ে রয়েছে। এ অর্জনের পেছনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে পাশাপাশি ব্যবসায়ীদের অবদান রয়েছে। সংগঠনের সভাপতি মৃনাল কান্তি ধরের সভাপতি এবং সুজিত বরণ ধরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শুকলাল দাশ, চ্যানেল আই চট্টগ্রাম ব্যুরো চিফ চৌধুরী ফরিদ, সাধারণ সম্পাদক স্বপন চৌধুরী, সাধন ধর, প্রণব সাহা, গুপিনাথ ধর প্রমুখ।
সর্বশেষ সংবাদ
- সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪
- আনোয়ারায় চাঁদা না পেয়ে বিক্রিত জমি পুনরায় হাতিয়ে নেওয়ার অপচেষ্টা জনমনে ক্ষোভ
- জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম
- Pinco Casino Azərbaycan: Oyunların Sirləri – Strategiyalar və Məsləhətlər
- কলম্বিয়ার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩১৪
- প্যারোলে ১২ ঘণ্টার জন্য মুক্তি পাচ্ছেন দীপু মনি
- চলতি মাসেই চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: প্রতিমন্ত্রী
- দীপু মনি প্যারোলে মুক্তি পেলেই স্বামীর জানাজার সিদ্ধান্ত
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter



