আনোয়ারা প্রতিনিধি
আনোয়ারায় আজিজুল হক চৌধুরী বাবুল নামের এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে । তিনি উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং ৫ জানুয়ারী অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪ নং বটতলী ইউনিয়নের পূর্ব বরৈয়া ওয়ার্ডের মেম্বার প্রার্থী ছিলেন । আজিজুল হক চৌধুরী বাবুলের মার্কা ছিলো ‘তালা’ । তিনি পূর্ব বরৈয়া গ্রামের প্রাক্তন মেম্বার মৃত আবুল খায়েরের সন্তান ।
স্থানীয় তরুণ আওয়ামী লীগ নেতা বোরহান উদ্দিন জানান, নির্বাচনী প্রচারণা শেষে ক্লান্ত হয়ে একটু বিশ্রামের জন্য তিনি ঘরে গিয়েছিলেন। হঠাৎ শুনতে পেলাম বাবুল ভাই স্ট্রোক করে মারা গেছেন । মৃত্যুকালে বাবুলের আনুমানিক বয়স হয়েছিল ৫৫ বছর । মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যাসহ বহু গুণগ্রাহী রেখে যান । পূর্ব বরৈয়া নয়াহাট জামে মসজিদের সামনে বাবুলের জানাযার নামাজ অনুষ্ঠিত হয় ।
জানাযার নামাজে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বটতলী ইউপির চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন চৌধুরী টিপু, ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির সহকারী একান্ত সচিব (এপিএস) এড. ইমরান হোসেন বাবু, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ, সাংবাদিক এম জসিম উদ্দিনসহ স্থানীনীয় মান্যগণ্য ব্যক্তিবর্গ অংশ নেন । নেতৃবৃন্দরা মরহুমের বিদেহী আত্বার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন ।



