জয়পুরহাট শহরের আরামনগর এলাকায় বৈদ্যুতিক শটসার্কিট থেকে লাগা আগুনের ঘটনায় দগ্ধ আরও পাঁচজন মারা গেছেন। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো আটজন। নিহতরা সবাই একই পরিবারের সদস্য।
আজ বৃহস্পতিবার (৮ নভেম্বর) ভোরে আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথে যমুনা সেতু পার হওয়ার আগেই এ পাঁচজনের মৃত্যু হয়। এর আগে বুধবার দিনগত রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন- আরমনগর মহল্লার ব্যবসায়ী আব্দুল মোমিন (৩৭), তার বাবা দুলাল হোসেন, মা মোমেনা বেগম (৬৫), স্ত্রী পরিনা বেগম, তিন মেয়ে হাসি, খুশি ও জেএসসি পরীক্ষার্থী বৃষ্টি এবং এক বছরের ছেলে আব্দুর নূর। এদের মধ্যে প্রথমে মারা যান মোমিন, মোমেনা ও বৃষ্টি।জয়পুরহাট ফায়ার সার্ভিসের পরিদর্শক সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে দুটি ইউনিট মিলে আমরা আগুন নিভাতে সক্ষম হই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাইস কুকারের শর্ট সার্কিট থেকে আগুন সূত্রপাত হয়েছে।জয়পুরহাট জেলা পুলিশ সুপার রশিদুল হাসান বলেন, ফায়ার সার্ভিস ও পুলিশ বিভাগ ঘটনার তদন্ত করবে। বর্তমানে যারা বেঁচে আছেন তাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশন করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক।
সর্বশেষ সংবাদ
- পিয়ারসন-ব্রিটিশ কাউন্সিলের আউটস্ট্যান্ডিং লার্নার অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেল ৭৯০ শিক্ষার্থী
- চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আলহাজ্ব কামাল উদ্দিনের নাম এখন মানুষের মুখে মুখে
- ভাষা আন্দোলনের নেতা অলি আহাদ ও প্রখ্যাত সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী দেশ ও জাতির কল্যাণে আজীবন ত্যাগ স্বীকার করে গেছেন
- পৌরসভার লাইসেন্স পরিদর্শক এক চেয়ারে ১৫ বছর
- সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলা নারী ও শিশু বলাৎকার সহ আটক ২২, ইয়াবা উদ্ধার
- ছয় পুলিশ কর্মকর্তা বদলি
- অশান্ত পাহাড়, পাহাড়ি – বাঙ্গালি সহাবস্থান কোন পথে?
- ওসি ইখতিয়ার উদ্দিনের নেতৃত্বে অভিযান, পাঁচলাইশ মমিনবাগ থেকে উদ্ধার মোটরসাইকেল, জব্দ প্রাইভেটকার ও গ্রেপ্তার ২
- গো আপ ফাউন্ডেশন ও ফুটস্টেপসের নেতৃত্বে বসিলা ৪০ ফিট খাল পুনরুদ্ধার; ১২ ঘণ্টার মধ্যে মেরামত হলো সড়কবাতি
- ঠাণ্ডা মিয়ার গরম কথা (৩৬৭) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সমীপে



