সাহিত্য ও গবেষণায় এবং আন্তর্জাতিক পর্যায়ে সহনশীলতা ও সাংস্কৃতিক বিনিময়ের মূল্যবোধের দৃষ্টান্তমূলক বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ হাওড়া
জেলার দেউলপুর গ্রামের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কবি ড: দেবব্রত মাজীকে ৩১ আগস্ট ২০২৬ “সম্মানসূচক ডক্টরেট” উপাধিতে ভূষিত করিলেন সুদূর মিশর আরব প্রজাতন্ত্র ভিত্তিক “গোল্ডেন থিঙ্কার ফোরাম ফর পোয়েট্রি অ্যান্ড লিটারেচার”(The Golden Thinker Forum for Poetry and Literature)- এর চেয়ারম্যান ও প্রেসিডেন্ট ড: সালওয়া আবো আলী (Dr. Salwa Abu Ali)।এই সম্মাননা কেবল একটি সনদপত্র নয়, বরং এটি বিশেষ মর্যাদার প্রতীক এবং প্রথাগত শর্তাবলি পূরণের বাধ্যবাধকতা ছাড়াই মানবিক, সাংস্কৃতিক ও জনসেবামূলক ক্ষেত্রে ফলপ্রসূ কাজ ও অবদান অব্যাহত রাখার জন্য একটি গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা। এই বিশেষ সম্মাননাটি মানবকল্যাণ, সংস্কৃতি এবং সাহিত্য চর্চায় নিরলস কাজের একটি বিশেষ স্বীকৃতি ও অনন্য সম্মাননা। এটি একটি মর্যাদাপূর্ণ ও প্রতীকী স্বীকৃতি, যার লক্ষ্য হলো অসাধারণ সব অবদানকে উদযাপন করা।
ইতিমধ্যে বিশ্ববাসী অবগত হয়েছে তাঁহার আইএসবিএন যুক্ত তেরোটা কাব্যগ্রন্থের কথা, যাহার মধ্যে কলকাতার বঙ্গ সংস্কৃতি সংসদ তাঁর বিখ্যাত
গ্রন্থ ‘দি পিস’ এবং কলকাতার সাহিত্যের কলরব তাঁর ‘ম্যাক্সিমস ৫০০’ স্বর্ণ পদকে ভূষিত হয়েছে। কবির জীবনপথ প্রকৌশলবিদ্যার সুশৃঙ্খল জগত থেকে শুরু হয়ে কালক্রমে কাব্যিক ভুবনে এক বিস্ময়কর ও মহিমান্বিত অধ্যায়ে বিকশিত হয়েছে। তাঁহার অসামান্য শিল্পকর্মের স্বীকৃতিস্বরূপ পেরু থেকে গোল্ডেন পেন অ্যাওয়ার্ড ও গোল্ডেন পেন্ডুলাম অ্যাওয়ার্ড, স্পেন থেকে গোল্ডেন ঈগল অ্যাওয়ার্ড, রোম থেকে অনারারি অ্যাকাডেমিশিয়ান সম্মাননা, ইয়েমেন থেকে অনারারি লিটারারি মাস্টার্স ডিগ্রি, মিশর থেকে গোল্ডেন নেকলেস অ্যাওয়ার্ড, ইরাক থেকে শিল্ড অফ এক্সিলেন্স ইন আর্ট অ্যান্ড লিটারেচার, ব্রাজিল থেকে গোল্ডেন লোটাস অ্যাওয়ার্ড, কলম্বিয়া প্রজাতন্ত্র থেকে গ্রেট গোল্ডেন লরেল অফ ইউনিভার্সাল পোয়েট্রি, আর্জেন্টিনা থেকে ইলাস্ট্রিয়াস বাস্টিয়ন অফ লিটারারি ২০২৬ দিয়ে আগেই সন্মানিত হয়েছেন। এই গৌরবময় অর্জন ও কৃতিত্ব নতুন প্রজন্মের লেখক, কবি ও
গবেষকদের আরও অনুপ্রাণিত করবে।

