অর্গানাইজেশন ফর উইমেন্স ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (ওডেব)এর আয়োজনে ডিয়াকোনিয়ার আর্থিক সহায়তায় সম্প্রতি (গত মঙ্গলবার ও বুধবার) বরকল ও বৈলতলী ইউপি সদস্য ও সুশীল সমাজের অংশগ্রহণে কমিউনিটির ‘চাহিদা নিরূপন ও স্থানীয় পর্যায়ে সুশাসন ও মানবাধিকার’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ওডেব’র প্রধান নির্বাহী শ্যামলী মজুমদারের নিদের্শনায় পরিচালিত প্রশিক্ষণে বলেন, পরিকল্পনার সকল পর্যায়ে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। নারীর ক্ষমতায়নের বিষয়কে গুরুত্বের সাথে বিবেচনায় রাখতে হবে। এ প্রশিক্ষণের পরিকল্পনার ধাপ, পরিকল্পনা ‘ছক’ জনঅংশগ্রহণের গুরুত্ব, সুশাসন, তথ্যঅধিকরে ইউপি সেবা প্রদানের যোগ্যতা, স্বচ্ছতা ও জবাবদিহীতার বিষয়গুলো উঠে আসে। উপস্থিত ইউপি সদস্যরা বলেন, এলাকার উন্নয়নে প্রচুর সামাজিক সচেতনতা সৃষ্টি করতে হবে। তাঁরা বলেন, সত্যিকার অর্থে জনঅংশগ্রহণের মধ্য দিয়ে পরিকল্পনা প্রণয়ন হয় তাহলে সত্যিই তৃণমূলের সরকার হিসেবে ইউনিয়ন পরিষদের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে এবং স্বচ্ছ ও জবাবদিহিতা নিশ্চিত হবে।
সঞ্চালনা করেন ট্রেনিং অফিসার মাহমুদুল হক এবং প্রকল্প সমন্বয়কারী লাবন্য মুৎসুদ্দী। জনপ্রতিনিধিরে মধ্যে আলোচনায় অংশ নেন বরকল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জামাল উদ্দিন, বৈলতলী ইউপি সদস্য জেসমিন আকতার প্রমুখ। সার্বিক সহযোগিতায় ছিলেন ফয়েজুল ইসলাম, অনুপমা সাহা, হাসিনা আক্তার, রূপন দাশ ও হেলাল মিয়া।
সর্বশেষ সংবাদ
- টিআই কাউসারের নেতৃত্বে পতেঙ্গায় অবৈধ গাড়ী আটক
- ৪৭তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ১৫২১
- সিডিএ’র দূর্নীতিবাজ প্রকৌশলী রাজীব দাশ এখনো বহাল তবিয়তে ! নয়া চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ
- প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিকস ওনার্স অ্যাসোসিয়েশন সাংবাদিকদের ডেকে হুমকি, পরে সুর বদল
- শিশু ক্যান্সার সম্মেলনে যোগ দিতে সাংবাদিক ওসমান গনি মনসুরের মঙ্গোলিয়া যাত্রা
- সিডিএ-তে ১৯৩ কোটি টাকার ভেরিয়েশন প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করে অনুমোদন করার মাধ্যমে অর্থ ভাগাভাগি করার জন্য পায়তারা করা প্রসঙ্গে পিডির ব্যাখ্যা
- হুট করে মামলা নয়, সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ প্রেস কাউন্সিলে করতে হবে – এম এ মালেক
- দিনে-দুপুরে অস্ত্র উঁচিয়ে গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল
- সাবেক এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান ও স্ত্রীর নামে বিপুল জমি-সম্পদের তথ্য নিয়ে তোলপাড়
- টাইমস স্কয়ারে গুলির ঘটনায় ১৭ বছরের বন্দুকধারী আটক



