দেশ জুড়ে শেখ হাসিনা ডিসেম্বরে দেশে  আসবে আবার কেউ বলছে ‘না’। এই তর্ক লেগেই আছে । এর মধ্যে সারাদেশে স্থানীয় ইউপি ও সিটি কর্পোরেশনের নির্বাচনী বাতাসও বইছে। ডিসেম্বরকে কেন্দ্র করে রাজনৈতিক পরিবেশও উত্তপ্ত হচ্ছে। জনপ্রিয় ও আলোচিত প্রার্থীদের সুনাম ও দুর্নাম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ঝড় উঠেছে। এলাকায় এলাকায় প্রার্থীদের নিয়ে ভোটারগণ নানা হিসাব-নিকাশও শুরু করে দিয়েছেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আলহাজ্ব কামাল উদ্দিনের নাম এখন মানুষের মুখে মুখে। এলাকায় তাঁর নামে নীরব ও সরবে চলছে নানান প্রচারণা। এতে তাঁর প্রতিদ্বন্দ্বীরা ভীত হয়ে পড়ছে। ফলে নানান ষড়যন্ত্র ও গুজব ফানুস উড়িয়ে আলহাজ্ব কামাল উদ্দিনকে নিয়ে অখ্যাত ও অনিবন্ধিত পোর্টালে মিথ্যাচার ও অপপ্রচার করছেন অনেকে। আলহাজ্ব কামাল উদ্দিনের জনপ্রিয়তা ও সামাজিক কর্মকাণ্ডে তাদের অস্তিত্ব ধরে রাখা কঠিন হয়ে পড়ায় তারা এই সব অপপ্রচারের আশ্রয় নিচ্ছে বলে স্থানীয় এলাকাবাসী সুত্রে জানা গেছে।।

  সুত্রমতে , আলহাজ্ব কামাল উদ্দিন চট্টগ্রাম বিভাগ ট্যাংকলরী মালিক সমিতির সভাপতি, চট্টগ্রাম বিভাগীয় পণ্য পরিবহন মালিক ফেডারেশনের কার্যকরী সভাপতিও। এ ছাড়াও বাংলাদেশ পেট্রোলিয়াম ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশন ও চট্টগ্রাম মহানগর এলপি গ্যাস ডিস্ট্রিবিউটর ডিলার এসোসিয়েশনের সহ-সভাপতি, পতেঙ্গা হানিফনগর পরিবহন (ট্রাক) মালিক সমিতির অর্থ সম্পাদক, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সদস্য, চট্টগ্রাম বিভাগ পেট্রোল পাম্প মালিক ট্যাংকলরী মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ’র যুগ্ম-আহ্বায়ক, চট্টগ্রাম বন্দর ট্রাক কভার্ডভ্যান মালিক ও কন্টাক্টর এসোসিয়েশন এর সদস্য হিসাবে দায়িত্ব পালন করে আসছেন।

বিভিন্ন ক্রীড়াঙ্গন ও সামাজিক প্রতিষ্ঠানের সাথে  নেতৃত্বে থাকা কামাল উদ্দিন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ও কলেজের আজীবন সদস্য, চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ‘র সদস্য, হালিশহর আহমদ মিয়া সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য, চট্টগ্রাম সিটি লেভেল-কো-অর্ডিনেশন কমিটির সদস্য।

রাজনীতিতে সরব কামাল উদ্দিন ২০০৮ সনে বন্দর থানা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আহ্বায়ক কমিটির সদস্য ও চট্টগ্রাম মহানগর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ছিলেন। ওই কমিটি ২০১৭ সনে গঠিত হয়।

আলহাজ্ব কামাল উদ্দিন পারিবারিকভাবে একজন সফল ব্যবসায়ী ব্যক্তিত্ব। তাঁদের পারিবারিক ব্যবসা দীর্ঘদিনের ।অর্ধশত বছর ধরে তিনি পারিবারিক ব্যবসার সাথে জড়িত। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের অন্তর্গত মেঘনা পেট্রোলিয়াম লিঃ, যমুনা অয়েল কোম্পানী লিঃ, পদ্মা অয়েল কোম্পানী লিঃ, স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানী লিঃ ও সিলেট গ্যাস ফিল্ডস লিঃ এর তালিকাভুক্ত পরিবহন (ট্যাংকলরী) ঠিকাদার, এলপি গ্যাস ডিলার, জ্বালানী তেল এর ডিলার তিনি।।তেল ও গ্যাস তাদের দীর্ঘদিনের পারিবারিক ব্যবসা।

আলহাজ্ব কামাল উদ্দিন একজন ব্যবসায়ী, রাজনৈতিক ও সামাজিক মানুষ। সাধারণ মানুষের কল্যাণে তিনি নিবিড়ভাবে সবসময় পাশে থাকেন। সমাজ সেবায় তাঁর খ্যাতি আছে সবখানে, পারিবারিকভাবেও তাদের অবস্থান চোখে পড়ার মতোই।। ঈদ-পর্বে ও রোজা রমজানে তাঁর এলাকায় সাধারণ মানুষ তাঁর কাছে ছুটে আসেন, তিনিও খবর নেন পাড়া পড়শিদের। তিনি অকাতরে সহযোগিতাও করে থাকেন সাধারন মানুষদের।পতেঙ্গা- হালিশহর এলাকায় তাঁর পরিবারের একটা বিশেষ সুনামও রয়েছে।

সর্বশেষ সংবাদ