চট্টগ্রাম প্রেসক্লাব ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থার উদ্যোগে ৫২’র মহান ভাষা আন্দোলনের সিপাহসালার ইত্তেহাদ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক অলি আহাদ ও জাতীয় প্রেস ক্লাব এবং বিএফইউজে সাবেক সভাপতি প্রখ্যাত সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী স্মরণে ২৯ অক্টোবর ২০২৬ ইং বৃহস্পতিবার সকাল এগার টায় জামাল খান সড়কে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সভাপতি সিনিয়র সাংবাদিক এস. এম. জামাল উদ্দিন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক জননেতা ডাঃ শাহাদাত হোসেন। বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থার যুগ্ম মহাসচিব সাংবাদিক মোহাম্মদ নাজিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি, ওয়ার্ল্ড এসোসিয়েশন অব প্রেস কাউন্সিল সাবেক নির্বাহী সদস্য ও বাংলাদেশ প্রেস কাউন্সিল সাবেক সদস্য মইনুদ্দীন কাদেরী শওকত, বাংলাদেশ জাতীয়তাবাদী আয়কর আইনজীবী ফোরাম নব নির্বাচিত সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মুছা, কমনওয়েলথ জার্নালিষ্ট এসোসিয়েশন সাধারণ সম্পাদক ও দি পিপলস ভিউ সম্পাদক ওসমান গণি মনসুর। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আয়কর আইনজীবী রশিদ আহমদ চৌধুরী।
আলোচনায় অংশ গ্রহণ করেন প্রবীণ আইনজীবী এড. মোহাম্মদ আজমল হক, বাংলাদেশ ন্যাশনালিষ্ট রাইটার্স কাউন্সিল সভাপতি সিনিয়র সাংবাদিক শামসুদ্দিন হারুণ, সাংবাদিক খোরশেদ আলম, ছালে জহুর ফাউন্ডেশন চেয়ারম্যান আলহাজ্ব সোহেল মাহমুদ, সাংবাদিক মোহাম্মদ নাজিম উদ্দিন, হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদ সাবেক সভাপতি সাংবাদিক শ্যামল নাথ, চট্টগ্রাম জাতীয়বাদী আয়কর আইনজীবী ফোরামের সমাজকল্যাণ সম্পাদক রশিদ আহমদ চৌধুরী, পূর্বাভাস সম্পাদক রফিকুল ইসলাম, মানবাধিকার সংগঠক মোহাম্মদ নুরুচ্ছফা, অভিযাত্রী সম্পাদক এম. এইস. সোহেল, রাজনীতিবিদ মোহাম্মদ হোসাইন, বাংলাদেশ সরকারী সমন্বয় পরিষদ চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক সৈয়দ নিজাম উদ্দিন, যুগ্ম সম্পাদক আবদুল আউয়াল তারেক, ওমর ফারুক, আবদুল খালেক, কবি আসিফ ইকবাল, সাহাব উদ্দিন মোহাম্মদ শিপু, সমাজ সেবক এস.এম. সেকান্দর হোসাইন প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা: শাহাদাত হোসেন বলেন ৫২’র রাষ্ট্র ভাষা আন্দোলনের সৈনিক অলি আহাদ ও প্রখ্যাত সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী, দেশ ও জাতি গঠনে তাদের ভূমিকা অনস্বীকার্য। তাদের মত দেশপ্রেমিক নেতা বর্তমান সমাজে বিরল।
প্রশাসক ডা: শাহাদাত হোসেন আরো বলেন, গণতন্ত্র মুখ থুবড়ে পড়লে যে মানুষটি প্রত্যক্ষ রাজনীতিবিদ না হয়েও গণতন্ত্রের স্বার্থে মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার স্বার্থে, জীবনবাজী রেখে প্রতিনিয়ত রাজনৈতিক দলগুলোকে বুদ্ধি পরামর্শ দিয়ে জাতীয় ও আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে তুলে ধরেছেন, রাজনীতিকে যে কোন একনায়ক সুলভ আচরণের বিরুদ্ধে স্বোচ্চার, প্রতিবাদী, সাহসী, সংগ্রামের ধারা অব্যাহত রেখেছেন তিনি হচ্ছেন স্বনামধন্য সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী। চলনে-বলনে তিনি ছিলেন সদা জাগ্রত গণতান্ত্রিক আন্দোলনের কান্ডারী। দেশ প্রেমিক রাজনীতিকদের জন্যে, সাহিত্যিক, সাংবাদিক, বুদ্ধিজীবিদের জন্য অতুলনীয় অগ্রপথিক ছিলেন ভাষা সৈনিক অলি আহাদ ও সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্যে প্রখ্যাত সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত বলেন, জাতীয় নেতা অলি আহাদ ছিলেন দেশপ্রেমিক রাজনীতিবিদ ও গিয়াস কামাল চৌধুরী ছিলেন জনদরদী, দেশপ্রেমিক সাংবাদিক। তাদের দীক্ষিত সহকর্মীরা বিশ্বপরিমন্ডলে মেধা ও প্রজ্ঞার স্বাক্ষর রেখেছিলেন। সভাপতির বক্তব্যে বিশিষ্ট সাংবাদিক এস. এম. জামাল উদ্দিন বলেন, বাম ডান সকল পন্থিদের জন্য সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী ছিলেন অনুকরণীয় ও অনুপ্রেরণার উৎস। রাজপথের আন্দোলনে বহু দেশ প্রেমিক রাজনৈতিক নেতৃবন্দ ও সামাজিক সাংস্কৃতিক, পেশাজীবি নেতৃবৃন্দকে সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী এগিয়ে চলার অনুপ্রেরণা যুগিয়েছেন। সত্যকে প্রকাশ করাই ছিল একমাত্র সাধনা। বক্তাগণ মহান ভাষা সৈনিক অলি আহাদ ও সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করেন।


