চট্টগ্রামের কিংবদন্তি কৃতিপুরুষ দৈনিক নয়াবাংলা’র সিনিয়র স্টাফ রিপোর্টার, বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সভাপতি সিনিয়র সাংবাদিক এস.এম. জামাল উদ্দিন ও চট্টগ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব বলাকা প্রকাশনীর কর্ণধার লেখক, গবেষক, সাংবাদিক জামাল উদ্দিন ১১ অক্টোবর (২০২৬) রবিবার সন্ধ্যায় নগরীর কদম মোবারক মার্কেটস্থ কার্যালয়ে সৌজন্য সাক্ষাতকারে মিলিত হন। তারা পরস্পর শুভেচ্ছা বিনিময় করেন এবং একে অপরের সুস্থতা, সুস্বাস্থ্য, সর্বোপরি সার্বিক সফলতাসহ সুদীর্ঘ জীবন কামনা করেন।
উল্লেখযোগ্য যে, সাংবাদিক এস.এম.জামাল উদ্দিন ও চট্টলচিত্র সম্পাদক-প্রকাশক জামাল উদ্দিন ১৯৭৯ সাল থেকে সুদীর্ঘকাল যাবৎ ঢাকা এবং চট্টগ্রামের নেতৃস্থানীয় বিভিন্ন সংবাদপত্রে রিপোর্টার হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে উভয় সাংবাদিকের জন্য স্ব-স্ব ক্ষেত্রে যোগ্যতার প্রমাণ রাখায় আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানানো হয়। একইসাথে দু’জনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।



