ফরিদ উদ্দিন,লামা প্রতিনিধি
অবৈধভাবে পাথর উত্তোলন ও পাচার বন্ধের দাবীতে মাববন্ধন করেছে বান্দরবানের আলীকদম উপজেলার সর্বস্তরের জনসাধারণ। উপজেলার কুরুকপাতা ইউনিয়নের তৈন খাল ও দোছরি এলাকা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন ও পাচার বন্ধের দাবীতে সোমবার দুপরে উপজেলার প্রধান সড়কে এ মাববন্ধন করা করা হয়। ‘পানির উৎস্য, জীব বৈচিত্র্য ও প্রাকৃতিক সম্পদ বাঁচাও’ এ শ্লোগানকে প্রতিপাদ্য করে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন-আলীকদম সদর ইউনিয়ন পরিষদ চেযারম্যান জামাল উদ্দিন, কুরুপপাতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ক্রাতপুং মুরুং, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. নাছির উদ্দিন, সাবেক সাধারণ দুংড়িমং মারমা, সাবেক সাংগঠনিক সম্পাদক সমরঞ্জন বড়–য়া, মুরুং কল্যান সংসদের সভাপতি মেনদং মুরু, মুরুং কল্যান সংসদ ছাত্রাবাসের পরিচালক ইয়াংলক মুরুং, পান বাজার ত্রিপুরা পাড়ার কারবারী আগস্টিং ত্রিপুরা ও মুরুং স্টুডেন্টস এসোশিয়েশনের সভাপতি সিং ওয়াই মুরুং প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, একটি চক্র আলীকদমের কুরুপপাড়া ইউনিয়নের তৈন খাল ও দোছড়ি এলাকা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন ও পাচার অব্যাহত রেখেছে। অবাধে পাথর উত্তোলনের কারণে পাহাড়ি এলাকায় পানির উৎস্য ও প্রাকৃতিক সম্পদ হারিয়ে যাচ্ছে। তাই পাচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে বলেও দাবী জানান বক্তারা।
সর্বশেষ সংবাদ
- টিআই কাউসারের নেতৃত্বে পতেঙ্গায় অবৈধ গাড়ী আটক
- ৪৭তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ১৫২১
- সিডিএ’র দূর্নীতিবাজ প্রকৌশলী রাজীব দাশ এখনো বহাল তবিয়তে ! নয়া চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ
- প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিকস ওনার্স অ্যাসোসিয়েশন সাংবাদিকদের ডেকে হুমকি, পরে সুর বদল
- শিশু ক্যান্সার সম্মেলনে যোগ দিতে সাংবাদিক ওসমান গনি মনসুরের মঙ্গোলিয়া যাত্রা
- সিডিএ-তে ১৯৩ কোটি টাকার ভেরিয়েশন প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করে অনুমোদন করার মাধ্যমে অর্থ ভাগাভাগি করার জন্য পায়তারা করা প্রসঙ্গে পিডির ব্যাখ্যা
- হুট করে মামলা নয়, সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ প্রেস কাউন্সিলে করতে হবে – এম এ মালেক
- দিনে-দুপুরে অস্ত্র উঁচিয়ে গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল
- সাবেক এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান ও স্ত্রীর নামে বিপুল জমি-সম্পদের তথ্য নিয়ে তোলপাড়
- টাইমস স্কয়ারে গুলির ঘটনায় ১৭ বছরের বন্দুকধারী আটক



