মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট এলাকায় শুক্রবার বিকেলে প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ যাত্রীবাহী বাসের সারি দেখা গেছে। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে পর্যাপ্ত ফেরি থাকলেও শেষ মুহূর্তে যানবাহনের চাপ বাড়তে শুরু করায় এ অবস্থার সৃষ্টি হয়। এতে ভোগান্তি পোহাচ্ছে যাত্রীরা।
এদিকে স্বাভাবিকের তুলনায় কয়েকগুন বেশি যাত্রী হওয়ায় চাপ বাড়ছে লঞ্চঘাটেও। অতিরিক্ত যাত্রী সামাল দিতে আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ৩৩টি লঞ্চ চলাচল করছে। লঞ্চে অতিরিক্ত যাত্রী উঠা বন্ধ এবং যাত্রী নিরাপত্তায় কাজ করছে স্থানীয় প্রশাসন ও বিআইডব্লিউটিএ।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপ-সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) জিল্লুর রহমান জানান,   পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ঈদকে সামনে রেখে ৯টি রো-রো, ৬টি ইউটিলিটি ও ৩টি কেটাইপ ফেরি চলাচল করছে।
শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ