আজ ১০ এপ্রিল ইয়াবাসহ ২ মাদক কারবারীকে গ্রেফতার করেছে আকবর শাহ থানা পুলিশ । নেয়ামত উল্লাহ সঙ্গীয় ফোর্স সহ সিয়েরা ৪৪ ডিউটি করাকালীন চেকপোস্ট ৪৪২ এর অফিসার এএসআই ( নিঃ) মেজবাহ, এএসআই রেজাউল এবং সঙ্গীয় র্ফোসের সহায়তায় তাদের আটক করা হয়।
জানা গেছে, আকবরশাহ থানার ৪ নং বায়জিদ লিংক রোড এলাকা হতে কক্সবাজার জেলার টেকনাফ থানার ছোটন হাবিব পাড়া এলাকার মৃত মোহাম্মদ হোসেন’র পুত্র মোঃ নুর ও সীতাকুন্ড থানার মান্দারী টোলা গ্রামের আব্দুল হক মেম্বারের বাড়ীর জয়নাল আবেদীনের পুত্র মোজাহের উদ্দিন রাজিব(৩০) আজ সকালে ১২০০ পিস ইয়াবা সহ আটক করা হয়।
আটকের তাদের বিরুদ্ধে আকবরশাহ থানার মামলা নং-২১, ধারা ৩৬(১) সারণির ১০ (ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হয়। বিধি মোতাবেক আটককৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।



