আকবরশাহ থানায় ইয়াবা সহ ২ জন মাদক কারবারী গ্রেফতার করা হয়। এই সময় আটককৃত ব্যাক্তিদের কাছ থেকেএক হাজার পিস ইয়াবা জব্ধ করা হয়।
ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের পশ্চিমে সিটি গেইট পুলিশ বক্সের সামনে রাস্তার উপর হতে ইয়াবাসহ তাদেরকে এসআই দেলোয়ার ও এএসআই বিল্লাল সঙ্গীয় র্ফোসদের সহযোগিতায় আটক আটক করা হয় ।
আটককৃত হলেন শরীয়তপুর জেলার ডামুড্যা থানার সিদুরকুড়া গ্রামের আবু সাঈদ প্রঃ কাইয়ুমের স্ত্রী শিরিন আক্তার (৩৪) ও ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার দিঘীরপার এলাকার দিঘাপুলিয়াদির মোঃ জামাল উদ্দিনের পুত্র মোঃ আসলাম(৩৬)।
আটককৃতদের বিরুদ্ধে আকবরশাহ্ থানার মামলা নং-১৯, তারিখ-০৮/০৪/২০২৬ইং, ধারা- ৩৬(১) সারণির ১০(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮;রুজু করা হয়।
আটককৃত বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।



