আনোয়ারায় বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই নারী মাদক পাচার কারবারিকে আটক করেছে র‌্যাব।  ১২ ডিসেম্বর শুক্রবার বেলা ১২টার দিকে তৈলারদ্বীপ ব্রিজ এলাকায় চট্টগ্রাম-বাঁশখালী সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে র‌্যাব-৭ তাদের আটক করে । উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৫ লাখ টাকা বলে জানা গেছে।।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ কক্সবাজারের পেকুয়া এলাকা থেকে একটি সিএনজিযোগে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে কয়েকজন মাদক পাচার কারবারি বিক্রয়ের উদ্দেশ্যে চট্টগ্রামের দিকে আসছে। এমন তথ্যের ভিত্তিতে বেলা আনুমানিক ১১টা ২০ মিনিটে আনোয়ারা থানাধীন সরকার হাট গরুর বাজার সংলগ্ন তৈলারদ্বীপ ব্রিজ এলাকায় বাঁশখালী–চট্টগ্রামগামী সড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে র‌্যাব। চেকপোস্ট চলাকালে একটি ভাড়ায় চালিত নাম্বরবিহীন সিএনজি অটোরিকশা ওই স্থানে পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুই নারী পালানোর চেষ্টা করে। এ সময় র‌্যাব সদস্যরা তাদের আটক করতে সক্ষম হয়।

কক্সবাজার জেলার সদর উপজেলার টেকনাইফফা পাহাড়া এলাকার মো. কাশেমের কন্যা ছবুরা খাতুন (৪৮) এবং একই জেলার সদর উপজেলার বৈদ্যঘোনা এলাকার মো. ওমর ফারুকের স্ত্রী রহিমা বেগম (২৮)।

পরবর্তীতে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে সুকৌশলে লুকানো ১৭ হাজার ৬ শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ইয়াবাসহ তাদেরকে আনোয়ারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘আটককৃত বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজুর হয়েছে। আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হচ্ছে।’

 

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ