গোলজার রহমান
সুন্দরগঞ্জে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই আলমগীর ও এসআই জহুরুলের অপসারণের দাবীতে এলাকাবাসি বিক্ষোভ করেছেন।
গত রোববার সন্ধ্যায় এএসআই আলমগীর বামনডাঙ্গা রেল স্টেশন সংলগ্ন চায়ের দোকানে চা-পানরত পূর্ব মনমথ গ্রামের শফিকুল ইসলামের পুত্র জহুরুল ইসলামকে আটক করে তল্লাশিকালে ইয়াবা ট্যাবলেট জামার পকেটে দিয়ে ইয়াবা ব্যবসায়ী বলে চর-থাপ্পর মেরে পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় উপস্থিত লোকজন এএসআই আলমগীরের আচরণে ক্ষিপ্ত হয়ে নিরীহ জহুরুল ইসলামকে আটকের প্রতিবাদ জানাতে থাকে। এপর্যায়ে এসআই জহুরুল ইসলাম সঙ্গিয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে জোর পূর্বক আটককৃত জহুরুল ইসলামকে পুলিশ ফাড়িতে নিয়ে যায়। পুলিশের হয়রানী মুলক আচরণে এলাকাবাসি ফুসে উঠে রাত ৮টার দিকে বিক্ষোভ মিছিল করতে থাকে। অবস্থা বেগতিক দেখে পুলিশ আটককৃত জহুরুলকে ছেড়ে দিলেও বিক্ষোভ থামেনি। পরে উপজেলা নির্বাহী অফিসার এসএম গোলাম কিবরিয়া ও থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত পূর্বক দোষীদের বিরুদ্ধে ব্যবস্থার নেয়ার আশ্বাস দিয়ে বিক্ষুদ্ধ জনতাকে শান্ত করেন। এদিকে জহুরুল অভিযোগ করে বলেন আমার নিকট থাকা গরু বিক্রয়ের ৪১ হাজার টাকা ও স্যামস্যাং মোবাইল সেট পুলিশ নিয়েছে এবং ইয়াবা ট্যাবলেট দিয়ে আমাকে হয়রানীর চেষ্টা করে। এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান জানান, ইয়াবা ট্যাবলেট দিয়ে ফাসানোর চেষ্টা সঠিক নয়। তারপরও তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
সর্বশেষ সংবাদ
- ট্রাক থেকে চুরির সময় চোরাইমাল ও সিএনজিসহ ১ আটক
- পতেঙ্গায় চার্জরত মোবাইলের বিস্ফোরণে অগ্নিদগ্ধ ইকবাল হোসের মৃত্যু
- টিআই কাউসারের নেতৃত্বে পতেঙ্গায় অবৈধ গাড়ী আটক
- ৪৭তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ১৫২১
- সিডিএ’র দূর্নীতিবাজ প্রকৌশলী রাজীব দাশ এখনো বহাল তবিয়তে ! নয়া চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ
- প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিকস ওনার্স অ্যাসোসিয়েশন সাংবাদিকদের ডেকে হুমকি, পরে সুর বদল
- শিশু ক্যান্সার সম্মেলনে যোগ দিতে সাংবাদিক ওসমান গনি মনসুরের মঙ্গোলিয়া যাত্রা
- সিডিএ-তে ১৯৩ কোটি টাকার ভেরিয়েশন প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করে অনুমোদন করার মাধ্যমে অর্থ ভাগাভাগি করার জন্য পায়তারা করা প্রসঙ্গে পিডির ব্যাখ্যা
- হুট করে মামলা নয়, সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ প্রেস কাউন্সিলে করতে হবে – এম এ মালেক
- দিনে-দুপুরে অস্ত্র উঁচিয়ে গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল



