পটিয়া প্রতিনিধি
বুধপুরা ভূমি অফিসে ছাত্রলীগ নেতা স্বপন বড়ুয়া দীর্ঘ ৫ বছর ধরে অফিসে চেয়ার টেবিল নিয়ে কর্মকর্তা সেজে অফিসিয়াল কাজ কর্ম, গোপন নথিপত্র দেখা ভাল করার অভিযোগ পাওয়া গেছে।তহশিলদার সালাউদ্দিনের হয়ে ঘুষের মাধ্যমে  অফিসের কাজকর্ম করে থাকে। ঘুষ ছাড়া বুধপুরা ভূমি অফিসে  কোন কাজই হয় না বলে একাধিক অভিযোগ রয়েছে।

 জানা গেছে,  ছাত্রলীগ নেতা স্বপন বড়য়া পটিয়া সহকারী কমিশনার (ভূমি) ও তহসীলদারের নামে বিভিন্ন জন থেকে টাকা পয়সা নিয়ে থাকে। কথামতো কাজ না হলেই ঘুষের খবর বের হয়। এই বিষয়ে কানাকানি হয় ও গুজব আকারে ছড়িয়ে পড়ে।

২০১৮ সাল থেকে বুধপুরা ভূমি অফিসে কাজ করে যাচ্ছে এই ছাত্রলীগ নেতা। ছাত্রলীগ নেতা স্বপন বড়ুয়ার গ্রামের বাড়ি পটিয়া উপজেলার উনাইনপুরা বলে জানা গেছে।
পটিয়া উপজেলার বুধপুরা ইউনিয়ন ভূমি অফিসে ছাত্রলীগ নেতা স্বপন বড়ুয়া দীর্ঘ ৬ বছর ধরে নিয়োগ প্রাপ্ত কোন কর্মকর্তী না হয়েও অফিসে চেয়ার টেবিল নিয়ে কর্মকর্তা সেঁজে যথা নিয়মে অফিস করে আসছে। এই ভূমি অফিসে বিভিন্ন এলাকা থেকে কেউ সেবা নিতে গেলে কাজ করার আগে ছাত্রলীগ নেতা স্বপন কড়ুয়ার সাথে টাকার চুক্তি করেই কাজ করতে হয়। স্বপন বড়ুয়ার সাথে টাকার চুক্তি না করলে কাগজ পত্র যতই বৈধ হউক না কেন কাজ হয় না বলে ওই অফিসে আসা কয়েকজন সেবা প্রার্থী অভিযোগ করেন। বুধপুরা ইউনিয়ন ভূমি অফিসে আব্দুল কাদের, রহিম, জসিম উদ্দীন নামের কয়েকজন সেবা নিতে গেলে তারা জানান, এ অফিসে স্বপন বড়ুয়া হচ্ছে অফিসের হর্তাকর্তা তার কথার বাইরে কোন কাজ হয় না। স্বপন বড়ুয়াকে টাকা দিলে সব অনিয়মই নিয়মে পরিনত হয় বলে তিনি জানান।
এ বিষয়ে ছাত্রলীগ নেতা স্বপন বড়ুয়ার নামে তার ব্যক্তিগত মোবাইলে যোগাযোগ করে এ বিষয়ে জানতে চাইলে তিনি উপ সহকারী ভূমি কর্মকর্তা মোহাম্মদ সালা উদ্দীনের সাথে যোগাযোগ করতে বলে।
উপ সহকারী ভূমি কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দীন জানান, স্বপন বড়ুয়া আমি যোগদান করার আগ থেকে অফিসে কাজ কর্ম করে যাচ্ছে । কিসের ভিত্তিতে কাজ করছে আমি বলতে পারব না । তবে  তার মতে পটিয়াসহ বিভিন্ন অফিসে অনেকে আছে বলে দাবি করেন। তিনি নতুন আসায় বিষয়টি নিয়ে বিস্তারিত জানেন না বলে জানান। স্বপন বড়ুয়া কারো কাছ থেকে অফিসের নামে ঘুষ নিয়ে থাকলে বিষয়টি প্রমান করতে পারলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান ও  অফিসে এসেই কথা বলতে বলেই ফোন কেটে দেন।

এ বিষয়ে পটিয়া উপজেলা সহকারী (ভূমি) রয়া ত্রিপুরা গণমাধ্যমকে জানান, এ ধরণের কোন অভিযোগ আমার কাছে আসেনি, বিষয়টি যদি সত্য হয়ে থাকে তাহলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে ।

সর্বশেষ সংবাদ