পটিয়া উপজেলার বড়লিয়া গ্রামের মসজিদে আয়েশা বিনতে আবু বকর ( রাঃ) জামে মসজিদ প্রকাশ – ফতে ইউসুফ রহমানিয়া জামে মসজিদে

২৩ আগস্ট ২৫ শনিবার দিবাগত রাতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘঠেছে। মসজিদের গ্রীল কেটে আইপিএস ও মাইকের ৩ টি হ্যামকো ব্যাটারী নিয়ে যায় চোরেরা। যার আনুমানিক মুল্য ৫০ হাজার টাকা । এব্যাপারে পটিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যে ২০২৩ সালে ও একই কায়দায় মসজিদে চুরি হয়েছিল এবং প্রায় ৭০ হাজার টাকার ব্যাটারী ও মাইকের মেশিন নিয়ে যায়। বার বার এই মসজিদে চুরির ঘটনায় মুসল্লী ও স্হানীয় জনসাধারণের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।

মসজিদ পরিচালনা কমিটির সভাপতি তৌহিদ উল আলম চৌধুরী ও সাধারণ সম্পাদক ফরহাদ উদ্দিন হিরো মসজিদে চুরির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। আল্লাহর ঘরে এই ধরনের চুরির ঘটনা অত্যন্ত দুঃখজনক। সাম্প্রতিক সময়ে বড়লিয়া এলাকায় অপরাধীদের আনাগোনা আশংকাজনক ভাবে বৃদ্ধি পেয়েছে। এতে এলাকাবাসী আতংকিত হয়ে পড়েছে। তাই এব্যাপারে পুলিশ প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন মুসল্লীগন এবং স্থানীয় এলাকাবাসী।

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ