আনোয়ারা প্রতিনিধি
মাদক বিক্রি ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দিয়েছেন আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন। পাশাপাশি, যারা মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের প্রশ্রয় দেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন তিনি।
১৫ আগষ্ট শুক্রবার সকালে নিজ কার্যালয়ে একান্ত সাক্ষাৎকারে ওসি মনির হোসেন বলেন, ‘মাদকের বিরুদ্ধে আনোয়ারা থানা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। এ বিষয়ে কোনো ছাড় নেই।’
তিনি আরও জানান, ‘যে কোনো প্রয়োজনে বা তথ্য পেলে সরাসরি আমাকে জানাতে পারেন। আমি তাৎক্ষণিক ব্যবস্থা নেব।’ মাদক নির্মূলে স্থানীয় জনগণের সহযোগিতাও কামনা করেন তিনি।
ওসি মোহাম্মদ মনির হোসেন মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দেন — মাদক ছাড়ুন, না হলে এলাকা ছাড়ুন।



