খুলশী থানার ধর্ষণ মামলার পলাতক আসামি মো. আনিসুল ইসলাম রিকনকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

আনিসুল ইসলাম রিকন কক্সবাজারের কুতুবদিয়ার সিকদার বাড়ির মো. ছাবেরের ছেলে।

শনিবার ১৭ মে সন্ধ্যা সাড়ে ৭টায় দক্ষিণ পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে  পতেঙ্গা থানাধীন বিজয়নগর এলাকা থেকে খুলশী থানার ধর্ষণ মামলার আসামি আনিসুলকে গ্রেপ্তার করা হয়। তাকে খুলশী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ