সন্দিগ্ধ আসামি আনোয়ারা উপজেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি শহিদুল ইসলামকে (৩৯) গ্রেফতার করেছে পুলিশ। ১৮ এপ্রিল শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে চাতুরী স্কুল রোড এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ মনির হোসেন জানান, আজ রাতে অভিযান চালিয়ে শহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। যথাযথ প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।


