২৫ আগস্ট শুক্রবার বার আউলিয়া দরগাহ চত্বরে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট সীতাকুণ্ড উপজেলার উদ্যোগে শায়খ আল্লামা নুরুল ইসলাম ফারুকী’র হত্যাকারীদের গ্রেফতারপূর্বক বিচারের দাবিতে বিশাল মানব্বন্ধন অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার উপদেষ্টা জননেতা আল্লামা আবদুল আউয়াল আলকাদেরী। উদ্বোধক হিসেবে ছিলেন ফ্রন্ট মহানগর দক্ষিনের সাধারণ সম্পাদক মাওলানা আশরাফ হোসাইন, প্রধান বক্তা ছিলেন, যুবনেতা আমান উল্লাহ আমান,উত্তর জেলা সাবেক সভাপতি আবু মুসা। বক্তারা বলেন,ঘৃণিত নাস্তিক -ব্লগারদের হত্যা মামলা সরকারের কাছে যতটুকু মূল্যায়িত হচ্ছে ততটুকু মূল্যায়িত হয়নি আল্লামা নুরুল ইসলাম ফারুকী হত্যা মামলা। সংগঠনের নেতাকর্মী ও সাধারণ জনগণ সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে। অবিলম্বে ফারুকীর হত্যাকারীদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবী জানান ।বক্তারা আরো বলেন, জঙ্গিবাদ আজ বৈশ্বিক ও জাতীয় সমস্যা। ইসলামের দুশমন ও মানবতার শত্রুরা আজ দেশে দেশে জঙ্গিদের লেলিয়ে দিয়ে বিশ্ববাসীর শান্তি ও স্বস্তি কেড়ে নিয়েছে। শিক্ষিত যুব-তরুণ-তরুণীদের ওরা টার্গেট করে অর্থ ও প্রশিক্ষণ দিয়ে বিশ্বব্যাপী ত্রাস ও বিভীষিকা সৃষ্টি করেছে। কোরআন সুন্নাহর আলোকে মিডিয়ার মাধ্যমে ইসলাম বিকৃতকারী এই জঙ্গীদের স্বরূপ উন্মোচনের কারণেই জঙ্গিরাই খুন করেছে আল্লামা শায়খ নুরুল ইসলাম ফারুকীকে। বক্তব্য রাখেন,মাওলানা এমরান বোখারী, মাওলানা আতিকুল্লাহ, মাওলানা নুরুল আমিন,মামুনুর রশিদ, সাখাওয়াত, রমজান আলী রুবেল,আলী আকবর। মানব্বন্ধনের পর বার আউলিয়া থেকে জোড়ামতল পর্যন্ত বিক্ষোভ মিছিল বের করলেই ৩০ মিনিট রাস্তা অবরোধ করে সংগঠনের নেতৃবৃন্দ।এতে আরো উপস্থিত ছিলেন, ইকবাল জাহিদ,আবু নয়ন,আকবর আরেফিন,কামরুল, হেলাল,নুরুদ্দিন ফারুক,ফয়সাল ,মুশফিক প্রমুখ.
সর্বশেষ সংবাদ
- ৪৭তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ১৫২১
- সিডিএ’র দূর্নীতিবাজ প্রকৌশলী রাজীব দাশ এখনো বহাল তবিয়তে ! নয়া চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ
- প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিকস ওনার্স অ্যাসোসিয়েশন সাংবাদিকদের ডেকে হুমকি, পরে সুর বদল
- শিশু ক্যান্সার সম্মেলনে যোগ দিতে সাংবাদিক ওসমান গনি মনসুরের মঙ্গোলিয়া যাত্রা
- সিডিএ-তে ১৯৩ কোটি টাকার ভেরিয়েশন প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করে অনুমোদন করার মাধ্যমে অর্থ ভাগাভাগি করার জন্য পায়তারা করা প্রসঙ্গে পিডির ব্যাখ্যা
- হুট করে মামলা নয়, সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ প্রেস কাউন্সিলে করতে হবে – এম এ মালেক
- দিনে-দুপুরে অস্ত্র উঁচিয়ে গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল
- সাবেক এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান ও স্ত্রীর নামে বিপুল জমি-সম্পদের তথ্য নিয়ে তোলপাড়
- টাইমস স্কয়ারে গুলির ঘটনায় ১৭ বছরের বন্দুকধারী আটক
- সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত



