নবীনগর প্রতিনিধি (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা আশার উদ্যোগে স্থানীয় আশা কার্যালয়ে (নূরুল আমীন চেয়ারম্যানের বাড়ি) আজ সকালে এ ক্যাম্পের উদ্বোধন করা হয়।
আশা’র জেলা ম্যানেজার নজরুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা কেন্দ্রীয় সাংবাদিক সংগঠন বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি তথা বিএসসি’র কেন্দ্রীয় পর্ষদের যুগ্ম আহবায়ক, নবীনগরের কথার সম্পাদক ও সিনিয়র সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু।
এতে বিশেষ অতিথি ছিলেন আশার আঞ্চলিক ম্যনেজার আসাদুল হক, ব্রাঞ্চ ম্যানেজার মো. জসীম উদ্দিন, প্রভাষক মো. শরীফ মিয়া ও ফিজিওথেরাপিস্ট সৌরভ সাহা।
আশার আঞ্চলিক ব্যবস্থাপক আসাদুল হক জানান,’মাত্র ২০/ টাকা আমাদের কাছে ‘এন্ট্রি ফি’ জমা দিয়ে যে কেউ ফিজিওথেরাপির মতো আধুনিক ও উন্নত এই চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন। তবে এই সেবা মাত্র তিনদিনের জন্য পাওয়া যাবে।
আজ ১৮ নভেম্বর (সোমবার) থেকে আগামি ২০ নভেম্বর (বুধবার) পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত নবীনগর ‘আশা’র কার্যালয় থেকে এই উন্নত ফিজিওথেরাপি চিকিৎসা দেয়া হবে বলে জানিয়েছেন আশার সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সর্বশেষ সংবাদ
- ভাষা আন্দোলনের নেতা অলি আহাদ ও প্রখ্যাত সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী দেশ ও জাতির কল্যাণে আজীবন ত্যাগ স্বীকার করে গেছেন
- পৌরসভার লাইসেন্স পরিদর্শক এক চেয়ারে ১৫ বছর
- সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলা নারী ও শিশু বলাৎকার সহ আটক ২২, ইয়াবা উদ্ধার
- ছয় পুলিশ কর্মকর্তা বদলি
- অশান্ত পাহাড়, পাহাড়ি – বাঙ্গালি সহাবস্থান কোন পথে?
- ওসি ইখতিয়ার উদ্দিনের নেতৃত্বে অভিযান, পাঁচলাইশ মমিনবাগ থেকে উদ্ধার মোটরসাইকেল, জব্দ প্রাইভেটকার ও গ্রেপ্তার ২
- গো আপ ফাউন্ডেশন ও ফুটস্টেপসের নেতৃত্বে বসিলা ৪০ ফিট খাল পুনরুদ্ধার; ১২ ঘণ্টার মধ্যে মেরামত হলো সড়কবাতি
- ঠাণ্ডা মিয়ার গরম কথা (৩৬৭) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সমীপে
- শিক্ষকরা সরকারের বেতনভুক্ত, তাই তাদের অন্য পেশা বা সাংবাদিকতা করার সুযোগ নেই-প্রেস কাউন্সিল চেয়ারম্যান
- মাদকবিরোধী সামাজিক আন্দোলন করে প্রাণনাশের ঝুঁকিতে ব্যবসায়ী আনোয়ার হোসেন



