৯ আগষ্ট বিকাল ৪ ঘটিকায় দেওয়ান বাজার, ঘাটফরহাদবেগস্থ অস্থায়ী কার্যালয়ে জাতীয়তাবাদী বাইন্ডিং শ্রমিক ইউনিয়ন চট্টগ্রাম-এর উদ্যোগে গণতন্ত্র পুন:দ্ধার সংগ্রামে ছাত্র জনতার গণ আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের স্মরণে চট্টগ্রাম মহানগর বিএনপির কার্যালয়ে দীর্ঘদিন দায়িত্ব পালনকারী মরহুম নূর হোসেনের আত্মার মাগফেরাত কামনা করে এবং আহতদের সুস্বাস্থ্য কামনা করে দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভা বাইন্ডিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের দপ্তর সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় শ্রমিক সম্পাদক চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ এম নাজিম উদ্দিন, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক টেরিবাজার ব্যবসায়ী সমিতির নেতা, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল মান্নান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক এম এ বাতেন, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের প্রচার সম্পাদক আবু বক্কর সিদ্দিক, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্যদের মধ্যে আবুল হাশেম, মোহাম্মদ দেলোয়ার, মোহাম্মদ রবিউল হোসেন, আব্দুল খালেক, কোতোয়ালি থানা দর্জি শ্রমিক দলের সভাপতি আব্দুল মাবুদ, টেরিবাজার দোকান কর্মচারী সমিতির সভাপতি মোহাম্মদ কফিল উদ্দিন, রেল শ্রমিক দলের নেতা আব্দুল লতিফ, বাইন্ডিং শ্রমিক দলের নেতৃবৃন্দের মধ্যে মোঃ শহীদুল্লাহ, মোহাম্মদ অলিউল্লাহ, মোহাম্মদ বাবুল, মোহাম্মদ ইউসুফ খান, মোহাম্মদ এনামুল, মোহাম্মদ আল-আমিন, মোহাম্মদ বাদশা, মোহাম্মদ জুয়েল, প্রমুখ। মিলাদ মাহফিলে মুনাজাত পরিচালনা করেন মাস্টারপুল জামে মসজিদের ইমাম মাওলানা নুরুল কবির। এ সময় প্রধান অতিথি এ এম নাজিম উদ্দিন তার বক্তব্য বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা আমাদের সকলের কর্তব্য। আজকে দেশ ও জাতিকে একটি অভিভাবকহীন দেশ হিসেবে বিশৃঙ্খলার মধ্যে ফেলে দিয়ে স্বৈরাচারী হাসিনা পালিয়ে গেছেন। বর্তমানে দেশে খুব সংকটময় অবস্থা বিরাজ করছে। যেমনি প্রশাসন আইনশৃঙ্খলা দায়িত্বশীলরা জনরোষের মুখে হাসিনার মতন পালিয়ে গেছেন। এই সুযোগে কিছু দুষ্কৃতকারীরা লুটপাট ছিনতাই, রাহাজানিসহ বিভিন্ন অরাজকতা সৃষ্টি করছে। এর থেকে রক্ষার জন্য সকল সম্প্রদায়ের লোকদের রক্ষার জন্য বিশেষ করে বিভিন্ন ধর্মাবলম্বী সংখ্যালঘু জনগণের জানমাল রক্ষা করা আমাদের সকলের কর্তব্য। অন্যথায় আওয়ামীলীগ যে জনরোষে পালিয়েছে সেরকম আমরা যারা গণতন্ত্রগামী জনগণের পক্ষে আন্দোলন সংগ্রামে ত্যাগ স্বীকার করেছি, বিশেষ করে বিএনপির নেতৃত্বে কাজ করেছে তাদের কাঁধে বদনামের ভাগ যেন নিতে না হয় সেজন্য সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। সকলের জানমাল রক্ষা করা একান্ত প্রয়োজন এবং দুষ্টৃতকারীদের চিহ্নিত করে আইনে সোপর্দ করার আহ্বান জানাচ্ছি দেশের সকল জনগণের প্রতি। আওয়ামী লীগ প্রশাসনের ছত্রছায়ায় দেশ ও জাতির ওপর যে অরাজকতা করেছে তার মধ্য দিয়ে হারিয়ে যাবে আগামীর ভবিষ্যত। সেদিকে লক্ষ্য রেখে আমাদের এগিয়ে যেতে হবে। প্রধান বক্তা আব্দুল মান্নান বলেন- আওয়ামী লীগ দুর্নীতি করে লুটপাট করে বস্তায় বস্তায় অর্থ সম্পদ ফেলে পালিয়ে গেছেন। আজকের জনগণ তা থেকে মুক্তি পাওয়ার জন্য তাদের বাসা বাড়ি লুটপাট করতে গিয়ে দেশে একটি বিশৃঙ্খলা অবস্থায় বিরাজ করছে। তাই সকলকে শৃংখলা রক্ষার জন্য দায়িত্ব পালন করতে হবে। আওয়ামী লীগের মতো দায়িত্বজ্ঞানহীন হলে দেশ ও জাতির মঙ্গল বয়ে আসবেনা। গণতন্ত্রের স্বার্থে, দেশের স্বার্থে, সকলকে অত্যন্ত দায়িত্বশীল হতে হবে। বিশেষ করে সংখ্যালঘুদেরকে মন্দিরে মন্দিরে পাহারা দিয়ে ডাকাতি ছিনতাই থেকে মা বোনদের জান মাল রক্ষা করতে হবে। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় যে অন্তর্বর্তী কালীন সরকার গঠিত হয়েছে তাদেরকে আমাদের সহযোগিতা করতে হবে। তাতে দেশ এগিয়ে যাবে এবং দেশে শৃঙ্খলা ফিরে আসবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ