লামা প্রতিনিধি, ২২ আগস্ট
বান্দরবানের লামা উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে তিন দিন ব্যাপী ফলদ ও বৃক্ষ মেলা শুরু হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার বিকালে ‘স্বাস্থ্য পুষ্টি অর্থ চাই, দেশি ফলের গাছ লাগাই’ এ শ্লোগানকে প্রতিপাদ্য করে এক র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মেলা মাঠে গিয়ে শেষ হয়। সেখানে উপজেলা পরিষদ চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন। উপজেলা পরিষদ চত্বরে নির্বাহী অফিসার খিনওয়ান নু’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য মো. মোস্তফা জামাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শারাবান তহুরা,সহকারী কমিশনার (ভূমি) সায়েদ ইকবাল, বিএডিসি’র উপ-পরিচালক মাহফুজুর রহমান, কৃষি কর্মকর্তা মো. নূরে আলম, প্রেসক্লাব সভাপতি প্রিয়দর্শী বড়–য়া, লামা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিন্টু কুমার সেন বিশেষ অতিথি ছিলেন।
মেলায় সরকারী বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি মালিকানাধীন ১১টি স্টল স্থাপনের মাধ্যমে বিভিন্ন জাতের ফলদ ও বনজ গাছের চারা প্রদর্শন করা হয়। শেষে বিভিন্ন প্রতিষ্ঠানে বিনামুল্যে ফলদ ও বনজ গাছে চারা বিতরণ করেন অতিথিবৃন্দরা।
সর্বশেষ সংবাদ
- বড় লোকসানের পথে হাঁটছে বাংলাদেশ রেলওয়ে ১ টাকা আয়ের বিপরীতে ১ টাকা ৮৬ পয়সা ব্যয়
- কোরবানির চামড়া সংরক্ষণে লবণ দেবে সরকার
- বনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণঃ বন কর্মকর্তা আবদুল কাইয়ুম নিয়াজীর বিরুদ্ধে ঘুষ-বাণিজ্য ও বন উজাড়ের অভিযোগ
- কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশিদের সব ধরনের ভিসা দেওয়া শুরু করবে ভারত
- ঠান্ডা মিয়ার গরম কথা ( ৩৫৬ ) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ সমীপে
- কর্ণফুলী পুলিশের আশ্রয়ে মেলার আসরে রমরমা জুয়া
- আনোয়ারায় বিনামূল্যে হুইলচেয়ার ও ওয়াকিং স্ট্রেচার বিতরণ
- মেহনতি মানুষের দিন
- বিআরটিএ’র রাজস্ব কর্মকর্তা সলিম উল্যাহের বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগ
- গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন



