মাহমুদুল হক আনসারী
স্যালিউট তোমাদেরকে। জাতির ক্রান্তিলগ্নে তোমরাই বাঙ্গালি জাতির আসা ভরসার স্থল। গণতন্ত্র, মানবাধিকার, মত প্রকাশের স্বাধিনতা ফিরিয়ে আনতে তোমাদের রক্তের প্রতিদান জাতি কোনোদিন শোধ করতে পারবে না। বাংলার ইতিহাসে যত গুলো ছাত্র আন্দোলন হয়েছে জুলাই দুই হাজার চব্বিশের ছাত্র ঘন আন্দোলন বাঙ্গালির ইতিহাসে এক স্বরণিয় ইতিহাস হয়ে থাকবে। তোমাদের প্রতি এই জাতি ধর্ম বর্ন নির্বিশেষে, দলমত নির্বিশেষে সকলের বিন¤্র ভালোবাসা আজীবন থাকবে। তোমরা জাতির অহংকার, জাতির ভবিষ্যৎ, জাতির নেতৃত্ব। জগতদল একটি সৈর শাসককে গণঅভ্যুথÍান সংঘটিত করে দীর্ঘ এক মাসের অধিক এই সৈর শাসকের জুলুম অত্যাচার মামলা, হামলা, খুন, অপহরণ সমস্ত ধরণের নির্যাতন আর বুলেট সয্য করেছ। শত শত মেধাবি আমার প্রিয় ভাইদের প্রাণ দিতে হয়েছে। এখন্ও হাজার হাজার ছাত্র যুবক কৃষক শ্রমিক আহত হয়ে হাসপাতাল ক্লিনিকে মৃত্যুর সাথে যুদ্ধ করছে। সঠিক চিকিৎসা ব্যাহত হচ্ছে। জাতি তাদের সঠিক চিকিৎসা প্ওায়ার মাধ্যমে সুস্থ্যতা কামনা করছে।
জাতি তোমাদেরকে আগামির বাংলাদেশের জন্য হাতছানি দিচ্ছে। তোমরা শিক্ষা-দিক্ষা, পড়ালেখায় যোগ্যতা অর্জন করো। নৈতিকতা, মানবাধিকার, পরমতের প্রতি শ্রদ্ধাশীল , শ্রদ্ধাবোধ অনুশিলন করো। পরিবার থেকে সমাজ রাষ্ট্র পর্যন্ত তোমাদের নেতৃত্ব আসাবাধি। এক দলীয় শাসন গণতন্ত্র হীনতা এবং জনগনের অন্য বাসস্থানের অধিকার নিশ্চিত করতে তোমাদের প্রচেষ্টা ভালোবাসা জাতি ধারাবাহিক ভাবে কামনা করে।
গণতন্ত্র যেভাবে তোমরা পুনরুদ্ধার করেছ একই ভাবে রাষ্ট্রিয় দূর্নিতি, সরকারি কর্মকর্তা, কর্মচারিদের দূর্নিতি অর্থপাচার সহ সমস্থ দূর্নিতির বিরুদ্ধে আরেকটি সংগ্রাম করতে হবে। প্রসাশন থেকে ঘুষ দূর্নিতি অনিয়ম বন্ধ করার সংগ্রাম করতে হবে। দূর্নিতিবাজ, অর্থপাচারকারি গণতন্ত্রের হত্যা কারি সকল দূর্নিতি বাজদের আইনের আ্ওতায় আনার সংগ্রাম অব্যাহত রাখতে হবে। বহুদলিয় গণতন্ত্র প্রতিষ্ঠা করা, মত প্রকাশের স্বাধিনতা প্রতিষ্ঠা করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে সব ধরণের সন্ত্রাস নৈরাজ্য মেধাবীহিন এবং শিক্ষার পরিবেশ বিরোধি যাবতীয় কর্মসূচীর বিরুদ্ধে প্রতিরোধ থাকতে হবে। শিক্ষাঙ্গনে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার আন্দোলন তোমাদেরকে অব্যাহত রাখতে হবে।
আগামির বাংলাদেশ তোমাদেরকে হাতছানি দিয়ে ডাকছে। তোমরা দেশ জাতি স্বাধিনতা সার্বভৌমত্য রক্ষা করবে। নতুন করে কোনো ধরণের অগনতান্ত্রিক পরিস্থিতি যেন সৃষ্টি না হয়। জামালের নিরাপত্তা প্রতিষ্ঠা করতে হবে। সর্বশ্রেণি পেশার মানুষ যেন নিরাপদে নিজ ভূমিতে বাস করতে পারে সেই বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে। ধর্ম যার যার রাষ্ট্র সবার। সকল মানুষ যেন নিজ নিজ আদর্শ ধর্ম রুচি নিয়ে বাস করতে পারে সেই পরিবেশ তৈরি করতে হবে।
ব্যবসায়িদের ব্যবসা পরিচালনায় তাদের আমানত ব্যবস্থাপনার নিশ্চয়তা প্রতিষ্ঠা করতে হবে। বিদেশি বিনিয়োগ উৎসাহিত করতে হবে। তাদের ব্যবসার নিরাপত্তা দিতে হবে। কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। মেধার বিকাশ শিক্ষিত বেকারদের কর্মসংস্থান দিতে হবে। বিদেশি বাংলাদেশে অবস্থান রত নাগরিকদের কোন কোন জায়গায় তাদের কর্মসংস্থান আছে , বৈধ অবৈধ , বিদেশি নাগরিকেদের তালিকা জাতির সামনে প্রকাশ করতে হবে। অবৈধ বিদেশি নাগরিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
এখন থেকে তোমাদের সংগ্রাম হ্ওয়া উচিত, উন্নয়নের পক্ষে, কর্মসংস্থানের পক্ষে দূর্নিতির বিরুদ্ধে। আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা করায় তোমাদের ভূমিকা অব্যাহত রাখতে হবে। দূর্নিতি বাজ অর্থ পাচার কারি লুট কারিদের তালিকা বের করতে হবে। জন বান্ধব , জন কল্যানের সরকার প্রতিষ্ঠা করতে হবে। নতুন করে জনগনের ভোট অধিকার প্রতিষ্ঠা করতে হবে। নির্বাচন কমিশন থেকে শুরু করে স্রকারি আধা সরকারি কর্ম কর্তা , কর্মচারিদের দূর্নিতি খুজে বের করতে হবে। বিগত দিনের ভোট ডাকাত এর সব নির্বাচন বাতিল করতে হবে। পক্ষপাতদুষ্ট নির্বাচন কমিশনের বাতিল করতে হবে। ইতি পূর্বের অনিয়মের নির্বাচনের বিচার করতে হবে। তোমাদের প্রতি এই জাতির ভালোবাসার শেষ নেই। এই আন্দোলনে সকল শহিদ ছাত্র যুবক বীরদের প্রতি জাতির শোক প্রকাশের ভাষা নেই। সব হত্যা কান্ডের বিচার দেশেরজনগন সুষ্ঠ তদন্তের মাধ্যমে দেখতে চায়। আগামির বাংলাদেশ সুষ্ঠ সুন্দর সব মানুষের আবাস যোগ্য দেশ হিসেবে তৈরি হোক সেই প্রত্যাশা।
সর্বশেষ সংবাদ
- Gamification trends at bedste casino uden om rofus
- Gamification trends at bedste casino uden om rofus
- ৪.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইতালির নেপলস
- কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যু
- সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
- বাঁশখালীতে বন্যাদুর্গতদের বাড়ি বাড়ি চট্টগ্রাম জেলা প্রশাসক: দ্রুত টেকসই ঘর নির্মাণের বলিষ্ঠ অঙ্গীকার
- ‘পানি থেকে আলো’ চীন-বাংলাদেশ সবুজ সহযোগিতার নতুন অধ্যায়
- ভাড়া ঘরে মিললো ইয়াবা, পিস্তল ও গুলি, যুবক গ্রেপ্তার
- বিশ্বকাপ ফাইনালের পর প্রথমবার মাঠে নামতে যাচ্ছেন মেসি
- মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য কণার নীরব আগ্রাসনে মানবস্বাস্থ্য



