মোঃ জাহাঙ্গীর আলম
সীতাকুণ্ডে গলায় ফাঁস দিয়ে এক গৃহবধূর আত্মহত্যা ,মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তাহমিনা আক্তার (২৬) সে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মধ্যম আকিলপুরের নতুন পাড়া গ্রামের প্রবাসী মোঃ আলমগীরের স্ত্রী।  ৫ মে রোববার রাত সোয়া আটটায় পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্যে চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ।

থানা সুত্রে জানা যায়, গৃহবধূ তাহমিনা আক্তারের স্বামী প্রাবাসী। সন্ধ্যা কোন এক সময় শশুড়বাড়িতে নিজের রুমে সিলিং ফ্যানের সাথে গলায় উড়না পেঁচিয়ে, সে আত্মহত্যা করে। ধারণা হচ্ছে পারিবারিক বিরোধের জেরে সে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) মোঃ সোলাইমান বলেন, ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলানো অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়। জানাযায় তার স্বামী প্রবাসে থাকেন।

ধারণা করা হচ্ছে পারিবারিক কলহর কারণে সে আত্মহত্য করেছে। লাশ টি ময়না তদন্তের পর জানা যাবে বিস্তারিত। আমরা লাশ উদ্ধার করে পোষ্টমোটেমের জন্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ