চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমের পিতা খাজা আবদুল হাকিম শাহ্ আল মাইজভান্ডারীর (র.) ২৯তম চন্দ্রবার্ষিকী ওফাত উপলক্ষে আলোচনা, মিলাদ মাহফিল, দুস্থ রোজাদারদের মাঝে ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য, খাজা আবদুল হাকিম শাহ্ আল মাইজভান্ডারী (র.) ৪ রমজান ১৪১৬ হিজরী তারিখে ইন্তেকাল করেন। তার ২৯তম চন্দ্র বার্ষিকী উপলক্ষে আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের আয়োজনে ১৫ মার্চ শুক্রবার বাদ জুমা বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বাদ আছর এইচ.এম ভবন মিলনায়তনে খতমে কোরআন, দোয়া মাহফিল, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও বিকাল ৩টায় খাজা আবদুল হাকিম শাহ্ আল মাইজভান্ডারীর আত্মার মাগফেরাত কামনায় রামপুর ওয়ার্ডে দুস্থদের মাঝে ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ করা হয়। বাদ ইফতার এতিম ও মুসল্লিদের মাঝে তবারুক বিতরণ করা হয়। এইচ এম ভবনে অনুষ্ঠিত আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম। আলোচনা সভায় বক্তব্য রাখেন আকবর শাহ থানা আওয়ামী লীগের সভাপতি সুলতান আহমদ, সাধারণ সম্পাদক আলতাফ মিয়া, সহসভাপতি লোকমান আলী, অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, মাওলানা বশির উদ্দিন, মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক মোহাম্মদ নিজাম উদ্দিন, মোহাম্মদ সরোয়ার আলম, মোহাম্মদ ফারুখ আজম, মোহাম্মদ সাইফুল আলম, মোহাম্মদ সাহিদুল আলম, সৈয়দ হাফেজ আব্দুল্লাহ মনজুর আলম ও বাদশা আলম। মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইউনুছ রজভী। রামপুর ওয়ার্ডে ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণকালে স্থানীয় কাউন্সিলার ও প্যানেল মেয়র আব্দুস সবুর লিটন, মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক মোহাম্মদ সরোয়ার আলম ও সাহিদুল আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সর্বশেষ সংবাদ
- ট্রাক থেকে চুরির সময় চোরাইমাল ও সিএনজিসহ ১ আটক
- পতেঙ্গায় চার্জরত মোবাইলের বিস্ফোরণে অগ্নিদগ্ধ ইকবাল হোসের মৃত্যু
- টিআই কাউসারের নেতৃত্বে পতেঙ্গায় অবৈধ গাড়ী আটক
- ৪৭তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ১৫২১
- সিডিএ’র দূর্নীতিবাজ প্রকৌশলী রাজীব দাশ এখনো বহাল তবিয়তে ! নয়া চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ
- প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিকস ওনার্স অ্যাসোসিয়েশন সাংবাদিকদের ডেকে হুমকি, পরে সুর বদল
- শিশু ক্যান্সার সম্মেলনে যোগ দিতে সাংবাদিক ওসমান গনি মনসুরের মঙ্গোলিয়া যাত্রা
- সিডিএ-তে ১৯৩ কোটি টাকার ভেরিয়েশন প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করে অনুমোদন করার মাধ্যমে অর্থ ভাগাভাগি করার জন্য পায়তারা করা প্রসঙ্গে পিডির ব্যাখ্যা
- হুট করে মামলা নয়, সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ প্রেস কাউন্সিলে করতে হবে – এম এ মালেক
- দিনে-দুপুরে অস্ত্র উঁচিয়ে গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল



