লেখক ও গবেষক মাহমুদুল হক আনসারীর মেঝ ভাই বাঁশখালী উপজেলার চাম্বলস্থ মুহাম্মদ আলী মাস্টারের বাড়ীর শাহ্ সুফি হাফেজ মাওলানা মুহাম্মদ হোছাইন (৬৫) গতকাল ১৩ সেপ্টেম্বর বুধবার সকাল ১১ ঘটিকায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। একই দিন বিকেল ৫ ঘটিকায় উত্তর চাম্বল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাপন করা হয়। বরেণ্য আলেমের এই জানায়ায় সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। তাঁর মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন সাবেক মেয়র আলহাজ্ব মাহমদুল ইসলাম চৌধুরী, বাঁশখালী আসনের এমপি মুস্তাফিজুর রহমান চৌধুরী, আওয়ামী লীগ নেতা মুহাম্মদ খোরশেদ আলম, সিআইপি, সম্পাদক মুজিবুর রহমান, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল আলম, চট্টগ্রাম প্রেস ক্লাব সদস্য সাংবাদিক কামরুল ইসলাম চৌধুরী, শাহ্ আমানত হজ্ব কাফেলার চেয়ারম্যান আল্লামা ইয়াছিন মাহমুদ ছিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা এস এম সামশুল আলম চৌধুরী, ছায়াপথ মানবাধিকার সংগঠনের সভাপতি সরওয়ার হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক মুহাম্মদ সেলিম উদ্দিন চৌধুরী, বঙ্গবন্ধু ফাউন্ডেশন চট্টগ্রাম উত্তর জেলার আহŸায়ক মার্শেল কবির পান্নু, সদস্য সচিব সামশুল করিম লাভলু, চট্টগ্রাম উন্নয়ন পরিষদের সভাপতি প্রফেসর মুছা কলিমুল্লাহ, চাম্বল ইউপি চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, চাত্তার ভান্ডার দরবার শরীফের গদিনশীন হযরত মুছাখান (দা:বা:) প্রমুখ। নেতৃবৃন্দ মহান আল্লাহর দরবারে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবার, পরিজনের প্রতি গভীরভাবে সমবেদনা জ্ঞাপন করেন।
সর্বশেষ সংবাদ
- এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরিকল্পনা সরকারের
- বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম ,ভরিতে কত?
- স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় অভিনেতা আলভীর জামিন
- শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান
- আগস্ট মাসে শিক্ষাপ্রতিষ্ঠানে ১২ দিনের ছুটি
- জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ২৮৫ কোটি ডলার
- ১২ কেজির এলপিজির দাম বাড়ল ৭০ টাকা
- Gamification trends at bedste casino uden om rofus
- Gamification trends at bedste casino uden om rofus
- ৪.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইতালির নেপলস



