বাংলাদেশ আওয়ামী লীগ সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় পরিষদের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আইয়ুব আলী বাবুল (সিআইপি) এর মাতা সমাজসেবি হাজী রহিমা বেগম (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্না- রাজেউন)। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৬ মেয়ে, নাতি-নাতনী সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখেযান। মরহুমার নামাজের জানাযা ১৭ মে বুধবার বেলা ২টায় ফটিকছড়ি পৌরসভা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। মরহুমার ইন্তেকালে শোক প্রকাশ করেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের সভাপতি মাহতাবুর রহমান নাছির সিআইপি, সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমদ, বাংলাদেশ আওয়ামী লীগ আরব আমিরাত শাখার সভাপতি বাবু রাখাল কুমার ঘোষ সিআইপি, সাধারণ সম্পাদক নাসির উদ্দীন কাউসার শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।



