সাইফুর রহমান শামীম
ইসলামী ফাউন্ডেশন আয়োজিত জাতীয় পর্যায়ে ইসলামী জ্ঞান রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করলো কুড়িগ্রাম আলিয়া কামিল (এম.এ) মাদ্রাসার ১০ম শ্রেণির শিক্ষার্থী এ.এস.এম আব্দুস শাফী। উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে ধাপে ধাপে বিজয়ী হয়ে জাতীয় পর্যায়েও দেখালো নিজের কারিশমা। ফলশ্রুতিতে জাতীয় চ্যাম্পিয়ন হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পেলো কাঙ্খিত পুরষ্কার।শাফী জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতায় অংশগ্রহন করে এ সাফল্য অর্জন করলো।
এ.এস.এম আব্দুস শাফী কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোশাররফ হোসেনের পূত্র। বিগত ২৯ জানুয়ারি ২০১৪ তারিখে সে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়। ৪ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে জেলা পর্যায়ে এবং ২৯ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়। এরপর জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ২৮ জানুয়ারি ২০১৭ তারিখে। দেশের ৬৪ জেলার চ্যাম্পিয়নদের পিছনে ফেলে চ্যাম্পিয়নের চ্যাম্পিয়ন হয় শাফী। তার এ সাফল্যে মাদ্রাসার শিক্ষকগণসহ পরিবারের সদস্যরাও খুশি। মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাফীর হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও সার্টিফিকেট তুলে দেন।
সর্বশেষ সংবাদ
- জুলাই-যোদ্ধাদের পাশে দাঁড়াতে হবে : মেয়র ডা. শাহাদাত হোসেন
- কুয়াকাটা উপকূলে মাছ ধরার ট্রলারে জলদস্যুদের হানা, আহত ১২
- জাপানে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- বাংলাদেশে সৌদি বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- মান নিয়ে আপত্তি, ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ
- Полный обзор 1win казино Mobile App: особенности и функциональность
- এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরিকল্পনা সরকারের
- বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম ,ভরিতে কত?
- স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় অভিনেতা আলভীর জামিন
- শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান



